ডাকসুর সেমিনারে ৫০০ শিক্ষার্থীকে আত্মরক্ষা, ফিটনেস ও ডায়েট প্রশিক্ষণ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে সচেতন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ‘সেলফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বি...

শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন ও ব্যক্তিগত নিরাপত্তা বিষয়ে সচেতন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) উদ্যোগে ‘সেলফ ডিফেন্স, ফিটনেস অ্যান্ড ডায়েট’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেনের উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। ফিটনেস ও ডায়েট বিষয়ে বক্তব্য দেন ফিটনেস এক্সপার্ট ও জিম ট্রেইনার আবু সুফিয়ান তাজ। আত্মরক্ষার বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেন সেলফ ডিফেন্স এক্সপার্ট ডেভিড আব্রাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাকসুর ক্রীড়া সম্পাদক আরমান হোসেন। ইংরেজি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমানাতুল ইফফাত ফারিশা অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এ ছাড়া অনুষ্ঠানে ডাকসুর আইন সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদের ক্রীড়া সম্পাদক তাজকিরুল ইসলাম এবং কবি জসীমউদ্দীন হলের ক্রীড়া সম্পাদক নাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সেমিনারে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশ নেন। এতে আত্মরক্ষার বিভিন্ন কৌশল হাতে-কলমে প্রদর্শন ও প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্যাভ্যাস ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে আলোচনা করেন বক্তারা। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।

jagonews24শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়/ছবি: জাগো নিউজ

অনুষ্ঠানের শেষ পর্বে আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ৬৬৬ জন শিক্ষার্থীর জন্য বিনামূল্যে খাদ্যতালিকা প্রস্তুতকারী নারী পুষ্টিবিদদের ডাকসুর পক্ষ থেকে সম্মাননা স্মারক দেওয়া হয়। ভিপি সাদিক কায়েম তাদের হাতে এসব সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় ফায়ার সার্ভিসের উদ্ধার প্রশিক্ষণ সম্পন্নকারী শিক্ষার্থী এবং ছাত্রী হলগুলোতে আয়োজিত সাত দিনব্যাপী আত্মরক্ষা প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীদেরও সনদ দেওয়া হয়।

আয়োজকরা বলেন, শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি, স্বাস্থ্যকর জীবনযাপন এবং আত্মরক্ষার বিষয়ে সচেতনতা তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরটি/এমএমকে

Original Source
https://www.jagonews24.com/campus/news/1156497
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World