ইতালির ‘রেডি টু শো’ সোর্সিং মেলায় বাংলাদেশের ১৪ প্রতিষ্ঠান

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ইতালির মিলানে শুরু হয়েছে ইউরোপের অন্যতম বৃহত্তম সোর্সিং মেলা ‘রেডি টু শো’। এ মেলায় বাংলাদেশের অ্যাপারেল, টেক্সটাইল ও চামড়াখাতের স্বনামধন্য ১৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হওয়া এ প্রদর্শনী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগি...

ইতালির মিলানে শুরু হয়েছে ইউরোপের অন্যতম বৃহত্তম সোর্সিং মেলা ‘রেডি টু শো’। এ মেলায় বাংলাদেশের অ্যাপারেল, টেক্সটাইল ও চামড়াখাতের স্বনামধন্য ১৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) শুরু হওয়া এ প্রদর্শনী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায় এবং রোমের বাংলাদেশ দূতাবাস ও মিলানের বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের ব্যবস্থাপনায় বাংলাদেশি প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈশ্বিক পোশাক প্রস্তুতকারক, টেক্সটাইল, ফ্যাব্রিক ও চামড়াজাত পণ্যের সরবরাহকারী, প্রযুক্তিগত উদ্ভাবক, খুচরা বিক্রেতা বা বায়ার, ব্র্যান্ড, ডিজাইনার এবং অন্যান্য পেশাদারদের সংযুক্ত করার একটি প্রধান আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে ‘Ready to Show’ বিশ্বজুড়ে ব্যাপকভাবে স্বীকৃত। মিলানের এ আয়োজনটি মূলত একটি পেশাদার বা বিজনেস-টু-বিজনেস (বিটুবি) বাণিজ্যিক প্রদর্শনী।

মেলায় বাংলাদেশের এই অংশগ্রহণ মূলত দেশের রপ্তানি বাজার বহুমুখীকরণ ও সম্প্রসারণ, ভ্যালু-অ্যাডেড তৈরি পোশাক, টেক্সটাইল পণ্য ও চামড়াজাত পণ্যের প্রচার, আন্তর্জাতিক বায়ারদের আকর্ষণ এবং ইতালিসহ ইউরোপের অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পৃক্ততা জোরদার করার ধারাবাহিক প্রচেষ্টাকে প্রতিফলিত করে।

মেলায় অংশ নেওয়া বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো হলো- রাইনো অ্যাপারেলস, ফোকাস অ্যাপারেলস বিডি, মাসকম কম্পোজিট, নাইস কম্পোজিট টেক্সটাইল, ইকো হিলিং এক্সেসরিজ, আহাভা কম্পোজিট, স্পার্টান ফ্যাশন, ঐলি ফ্যাশন, মেসার্স হাওলাদার ট্রেডিং, ডে ফ্যাশন, নিটেক্সপো ইন্টারন্যাশনাল, এশিয়া প্যাসিফিক জোন, চিটাগং ফোর ব্রাদার্স অ্যাপারেলস ও সিম ফেব্রিকস।

একিউএফ/

Original Source
https://www.jagonews24.com/economy/news/1156487
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Economy