শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বরিশালের সর্বস্তরের সাংবাদিকদের শ্রদ্ধা ও ভালোবাসায় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাউনিয়া মড়কখোলা এলাকার ঐতিহ্যবাহী দীপ মহাশ্মশানে তার...

বরিশালের সর্বস্তরের সাংবাদিকদের শ্রদ্ধা ও ভালোবাসায় দৈনিক সমকালের সাবেক বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর কাউনিয়া মড়কখোলা এলাকার ঐতিহ্যবাহী দীপ মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

এর আগে ময়নাতদন্ত শেষে বেলা সাড়ে ১২টার দিকে পুলক চ্যাটার্জির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে দুপুর ১টায় বরিশাল প্রেসক্লাবের সামনে মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক আক্তার বিলকিস জাহান শিরিনও তাকে ফুলেল শ্রদ্ধা জানান। বরিশাল প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, সাংবাদিক নুরুল আলম ফরিদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি মুরাদ আহমেদ, সাংবাদিক সালেহ টিটু, সাংবাদিক সাঈদ মেমন, সাংবাদিক অপূর্ব অপু, সাংবাদিক নিকুঞ্জ বালা পলাশ, সাংবাদিক শাওন খান, সাংবাদিক মোফাজ্জল হোসেন, সাংবাদিক শেখ শামীম, সাংবাদিক মুজিব ফয়সাল প্রমুখ শ্রদ্ধা জানান।

এছাড়া বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিচুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুলক চ্যাটার্জির মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, পুলক চ্যাটার্জি ছিলেন একজন আদর্শ সাংবাদিক। তার শূন্যতা বরিশালের সাংবাদিকতায় দীর্ঘদিন অনুভূত হবে। আমরা তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

বরিশালের সমকাল ব্যুরো প্রধান সুমন চৌধুরী বলেন, তিনি অফিসকে নিজের বাড়ির মতো ভালোবাসতেন। দীর্ঘদিন তার সঙ্গে একসঙ্গে কাজ করেছি। কোনো দিন তার সঙ্গে রাগ-অভিমান হয়নি। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

মৃত্যুকালে পুলক চ্যাটার্জি স্ত্রী, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর আগরপুর রোডের দৈনিক সমকাল কার্যালয় থেকে পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ সময় তার পকেট থেকে সুইসাইড নোটসহ পাঁচটি চিরকুট উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে শনিবার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শাওন খান/এনএইচআর

Original Source
https://www.jagonews24.com/country/news/1156520
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World