শচিনের আরও একটি বিশ্বরেকর্ড হাতছাড়া, ইতিহাস গড়লেন রুট

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ইংল্যান্ডের ব্যাটিং তারকা জো রুট। ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ হাফসেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলার পথে ক্যারিয়ারের ৬৯তম টেস্ট...

টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ইংল্যান্ডের ব্যাটিং তারকা জো রুট। ভারতের কিংবদন্তি ব্যাটার শচিন টেন্ডুলকারকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ হাফসেঞ্চুরির রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে এজবাস্টন টেস্টে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলার পথে ক্যারিয়ারের ৬৯তম টেস্ট হাফসেঞ্চুরি পূর্ণ করেন রুট। মাত্র ৩০৯ ইনিংসে এই মাইলফলকে পৌঁছেছেন তিনি। অন্যদিকে শচিন ৩২৯ ইনিংসে করেছিলেন ৬৮টি হাফসেঞ্চুরি।

সর্বোচ্চ হাফসেঞ্চুরির তালিকায় রুটের পর দ্বিতীয় স্থানে এখন শচিন টেন্ডুলকার। তৃতীয় অবস্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি শিবনারায়ণ চন্দরপল, যার রয়েছে ৬৬টি হাফসেঞ্চুরি। অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার ও ভারতের রাহুল দ্রাবিড় ৬৩টি করে হাফসেঞ্চুরি নিয়ে যৌথভাবে চতুর্থ স্থানে। অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের রয়েছে ৬২টি।

তবে হাফসেঞ্চুরির রেকর্ডে রুট শচিনকে ছাড়িয়ে গেলেও টেস্টে সেঞ্চুরির সংখ্যায় এখনও অনেক এগিয়ে ভারতীয় কিংবদন্তি। ২০০ টেস্টের ক্যারিয়ারে শচিন করেছেন ৫১টি সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস ৪৫টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে। রুট ও রিকি পন্টিং ৪১টি করে সেঞ্চুরি নিয়ে যৌথভাবে তৃতীয় স্থানে রয়েছেন।

শুধু হাফসেঞ্চুরি নয়, টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের আরেকটি দীর্ঘস্থায়ী রেকর্ডও এখন রুটের নাগালের মধ্যে। শচিন টেন্ডুলকার ক্যারিয়ার শেষ করেছিলেন ১৫,৯২১ টেস্ট রান নিয়ে। ৩৫ বছর বয়সী রুট এখন পর্যন্ত করেছেন ১৪,২৭৮ রান এবং সর্বকালের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

শচিনের রেকর্ড ভাঙতে রুটের প্রয়োজন আর ১,৬৪৪ রান। সক্রিয় ব্যাটারদের মধ্যে তিনিই এখন ভারতীয় কিংবদন্তির রানের রেকর্ডের সবচেয়ে কাছাকাছি।

টেস্টে সর্বোচ্চ রানের তালিকায় রিকি পন্টিং ১৩,৩৭৮ রান নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ১০,৯২০ রান নিয়ে আছেন চতুর্থ অবস্থানে। তবে শচিনের ১৫,৯২১ রানের রেকর্ড থেকে স্মিথ এখনও বেশ দূরে।

বয়স ৩৫ হলেও রুট যেভাবে ধারাবাহিকভাবে রান করে চলেছেন, তাতে টেস্ট ক্রিকেটের আরও একটি ঐতিহাসিক রেকর্ড শচিনের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এমএমআর

Original Source
https://www.jagonews24.com/sports/cricket/1156518
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World