মোহাম্মদপুর-বংশাল-মতিঝিলে অভিযান, গ্রেফতার ৫১

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর, দক্ষিণখান, বংশাল, মতিঝিল ও তুরাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। ...

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর, দক্ষিণখান, বংশাল, মতিঝিল ও তুরাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে আকতার হোসেন বলেন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) থানার অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন- সাব্বির (২২), রাকিব (২৩), সিয়াম আহমেদ তুহিন (২৪), ইব্রাহিম (২৫), শাকিল (২৫), রাসেল (২৮), সুরুজ (৩০), মানিক (৩৩), মনির (৪৫), সুজন (২২), রায়হান (২৬), নাঈম (২৬), জাহাঙ্গীর (২৮), আব্দুল্লাহ আল নোমান (৩০), মাহাজাবিন নাসরিন (২৫), বশির (২৯), সোলাইমান (২৪), সাইফুল ইসলাম (৩০), শান্ত (১৯), কাজল (৫০), শাহীন (৩০), আরিফ হোসেন (২৩), রাফসান (২৭), রুবেল (২৮) এবং তাজিম ইবনে জলিল (৩২)।

অন্যদিকে, দক্ষিণখান থানার বরাত দিয়ে তিনি বলেন, শুক্রবার (১১ সেপ্টেম্বর) থানার অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- শান্ত ইসলাম (২১), রাকিবুল হাসান রুবেল, কাইয়ুম ভূঁইয়া (৪০), মোছা খুকুমনি (৪৫)।

তিনি বলেন, বংশাল থানা একই দিন অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেফতার করেছে।

গ্রেফতাররা হলো- আশিক ইকবাল, ফারুক মিয়া (৩৭), ইয়াসিন (২৪), মোহাম্মদ নবীদুল হক (৫০), মো. শাহ আলম (৪০), মো. মোস্তফা (৪৫), জনি (৩২), তুষার আহম্মেদ (২৮), রোকনুজ্জামান, নুর ইসলাম (৪৯) ও, জামাল হোসেন (৩৫)।

তিনি বলেন, মতিঝিল থানার অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- ইমন হোসেন রনি ওরফে পাইপ রনি, নুর ইসলাম ওরফে নয়ন ইসলাম (২৮), নাজমুল হক (২৮), তালিম হোসেন (২৮), মানিক মিয়া (৫৪) ও মজিবর (২৮)।

এছাড়াও তুরাগ থানার অপরাধ প্রবণ এলাকাগুলোতে বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন-আমিনুল ইসলাম সোহাগ (২৬), শেখ শাহানাজ মাহি (২৫), শরীফ (১৯), তানভীর হক (২১) ও তানজিল (১৯)।

গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

কেআর/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/national/news/1156539
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World