ঘুষ-দুর্নীতিই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রধান অন্তরায়

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর লাগামহীন ঘুষ বাণিজ্য, দুর্নীতি এবং সরকারের সদিচ্ছার অভাবই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা...

এক শ্রেণির অসাধু কর্মকর্তা-কর্মচারীর লাগামহীন ঘুষ বাণিজ্য, দুর্নীতি এবং সরকারের সদিচ্ছার অভাবই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের প্রধান অন্তরায় বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে জাতীয় শিক্ষক ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করীম বলেন, দীর্ঘকাল ধরে শিক্ষক-কর্মচারীরা জাতীয়করণের যৌক্তিক দাবি জানিয়ে আসলেও সংশ্লিষ্ট শিক্ষাবোর্ড ও মন্ত্রণালয়ের কার্যকর উদ্যোগ এবং সদিচ্ছার অভাবে তা বাস্তবায়িত হচ্ছে না। দেশের প্রায় সাড়ে ছয় লাখ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও তাদের ন্যায্য অধিকার ও দাবিগুলো সবসময় উপেক্ষিত হয়ে আসছে।

শিক্ষকদের অধিকার আদায়ের প্রসঙ্গে তিনি বলেন, ‘শিক্ষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা কোনো অনুকম্পার বিষয় নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব। শিক্ষকদের বারবার রাজপথে আন্দোলনে নামতে বাধ্য না করে সরকারকে তাদের যৌক্তিক দাবি মেনে নিতে হবে।’

একই সঙ্গে শিক্ষা প্রশাসনে দুর্নীতি, ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে জাতীয়করণ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানান তিনি।

শিক্ষাব্যবস্থার আমূল সংস্কারের ওপর জোর দিয়ে শায়খে চরমোনাই বলেন, দেশের শিক্ষাব্যবস্থার মূল চালিকাশক্তি হলো শিক্ষক সমাজ। শিক্ষকদের একাংশকে আর্থিক ও প্রাতিষ্ঠানিক বৈষম্যের মধ্যে রেখে শিক্ষার কাঙ্ক্ষিত মানোন্নয়ন সম্ভব নয়। তাই জাতীয় স্বার্থেই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে সরকারকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দেওয়া এবং তা বাস্তবায়নে একটি সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এই ইসলামি বক্তা।

জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় সভাপতি এবিএম জাকারিয়ার সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল প্রভাষক আব্দুস সবুরের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক আ. খ. ম. ইউনুস, সদ্য সাবেক কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক নাছির উদ্দীন খানসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা।

এমইউ/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/politics/news/1156543
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World