এসি মেরামতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
রাজধানীর সূত্রাপুরের লক্ষ্মীবাজার এলাকায় একটি বাসায় এসি মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. আজিজুল ইসলাম (২৫) নামের এক মিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যা ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার চাচা মো. বাদল জামান, বিকেলে লক্ষ্মীবাজারের একটি আবাসিক ভবনে সহকর্মীর সঙ্গে এসি সার্ভিসিংয়ে কাজ করছিলেন আজিজুল। এক ছাদ থেকে অন্য ছাদে যাওয়ার সময় অসাবধানতাবশত একটি বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং সেখানেই অচেতন হয়ে পড়েন।
পারে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢামেকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কেএজেডআইএ/এমআইএইচএস