কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের নেতাদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমানসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে এনে বিক্ষোভ মিছিল করেছে দলটি। শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া বড়বাজার থেকে জে...

কুষ্টিয়ার কুমারখালীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের কয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার মিজানুর রহমানসহ দলটির নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের অভিযোগে এনে বিক্ষোভ মিছিল করেছে দলটি।

শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কুষ্টিয়া বড়বাজার থেকে জেলা ইসলামী আন্দোলনের উদ্যোগে মিছিলটি বের হয়। পরে শহরের এনএস রোড প্রদক্ষিণ করে পাঁচ রাস্তার মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়।

ইসলামী আন্দোলনের অভিযোগ, শুক্রবার রাতে কয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও জেলা শাখার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, ইউনিয়ন সভাপতি মো. আমিনুল ইসলাম রাসেলসহ কয়েকজনের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এ সময় হামলাকারীরা দেশীয় ও বিদেশি অস্ত্র ব্যবহার করে বলে দাবি দলটির।

অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা নেতাকর্মীদের ব্যবহৃত তিনটি মোটরসাইকেলে আগুন দেয়। একই সঙ্গে মিজানুর রহমানের কার্যালয় এবং ইমরান সভাপতিসহ কয়েকজন নেতাকর্মীর বাড়িঘর ভাঙচুর করা হয়।

ইসলামী আন্দোলনের দাবি, ঘটনার পর কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে মামলা নিলেও এখন পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। তাদের অভিযোগ, হামলাকারীরা এলাকায় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজ আব্দুল্লাহ আখন্দ। তিনি হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানোর জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মিছিলে জেলা সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, জয়েন্ট সেক্রেটারি মুফতি ফরিদ উদ্দিন আবরার, সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাম্মিল হক কাসেমী, মুফতি হাবিবুল্লাহ বেলালী, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মাওলানা রেজাউল করিমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মিডিয়া সেলের প্রধান সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এমইউ/এসএনআর

Original Source
https://www.jagonews24.com/politics/news/1156561
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World