ঢাকার বায়ুর মান আজ কেমন?
বায়ুদূষণের শীর্ষে আজ কঙ্গোর কিনশাসা। অন্যদিকে, ঢাকা রয়েছে ৬ নম্বরে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টা ৩ মিনিটে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

ঢাকায় হঠাৎ বৃষ্টি
স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
তবে বায়ুদূষণের মানের দিক থেকে কিনশাসা ও ঢাকার প্রায় একই অর্থাৎ এই দুই শহরের বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। আর তৃতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। বেশ কিছুদিন ধরে মালয়েশিয়ার এই শহরটির বায়ুর মান অবনতির দিকে।
এসএনআর


