মেসির গোলের পরও শেষ মুহূর্তে হাসি মিলিয়ে গেলো ইন্টার মিয়ামির

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মিয়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের গোলে ন্যাশভিল এসসি সমতায় ফিরলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মিয়ামির ব্যবধান এখন ৯ পয়েন্ট। দক্ষিণ ফ্ল...

লিওনেল মেসির দুর্দান্ত গোলও জয় এনে দিতে পারলো না ইন্টার মিয়ামিকে। ম্যাচের শেষ মুহূর্তে স্যাম সারিজের গোলে ন্যাশভিল এসসি সমতায় ফিরলে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মিয়ামির ব্যবধান এখন ৯ পয়েন্ট।

দক্ষিণ ফ্লোরিডায় ম্যাচের শুরুতেই চমক দেখায় ন্যাশভিল। মাত্র চতুর্থ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন স্যাম সারিজ। তবে ১৯তম মিনিটে মেসির নেওয়া কর্নার থেকে ন্যাশভিলের ডিফেন্ডার রিড বেকার-হোয়াইটিংয়ের মাথায় লেগে বল নিজেদের জালে ঢুকে গেলে সমতায় ফেরে মিয়ামি।

দ্বিতীয়ার্ধে ৬২তম মিনিটে মেসি নিজের স্বভাবসুলভ নিখুঁত বাঁ-পায়ের শটে মিয়ামিকে এগিয়ে দেন। দীর্ঘদিনের আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলের সঙ্গে দারুণ পাস বিনিময়ের পর প্রায় ২০ গজ দূর থেকে নিচু শটে বল জালে পাঠান তিনি।

এরপর ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ পান মেসি। একটি শট ন্যাশভিল গোলরক্ষক ব্রায়ান সোয়াকে দুর্দান্তভাবে ঠেকিয়ে পোস্টে লাগান। আরেকবার ন্যাশভিলের ডিফেন্ডার জেইসন প্যালাসিওস শেষ মুহূর্তে হেড করে গোলের নিশ্চিত সুযোগ নষ্ট করেন।

মেসি দ্বিতীয়ার্ধে পোস্ট ও ক্রসবারেও বল লাগান। জয় প্রায় নিশ্চিত মনে হলেও যোগ করা সময়ের প্রথম মিনিটে আবারও মিয়ামিকে হতাশ করেন সারিজ। তার শক্তিশালী শটে ন্যাশভিল ২-২ সমতায় ফেরে।

এরপর মিয়ামির জয়ের শেষ সুযোগটি এসেছিল রদ্রিগো ডি পলের পায়ে। কিন্তু তার শট পোস্টের বাইরের অংশে লেগে ফিরে আসে।

এই মৌসুমে এমএলএসে ঘরের মাঠে এগিয়ে থেকেও মিয়ামি এখন পর্যন্ত ১১ পয়েন্ট হারিয়েছে। শেষ নয়টি ম্যাচে সব প্রতিযোগিতা মিলিয়ে দলটির জয় মাত্র একটি।

এমএমআর

Original Source
https://www.jagonews24.com/sports/football/1156566
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World