এমবাপের জোড়া গোল, বড় জয়ে বার্সাকে ধরে ফেললো রিয়াল

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
লা লিগায় দুর্দান্ত জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টে সমতা এনেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে নগর প্রতিদ্বন্দ্বী রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল। আট দিন আগে রিয়াল বেতিসের কাছে অপ্রত্যাশিত হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল মাদ্রিদের দলটি। নতু...

লা লিগায় দুর্দান্ত জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টে সমতা এনেছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে নগর প্রতিদ্বন্দ্বী রায়ো ভায়েকানোকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল।

আট দিন আগে রিয়াল বেতিসের কাছে অপ্রত্যাশিত হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়াল মাদ্রিদের দলটি। নতুন মৌসুমে পাঁচ ম্যাচের চারটিতেই জয় পাওয়া রিয়াল ম্যাচের প্রথম ৩৫ মিনিটেই তিন গোল করে জয় প্রায় নিশ্চিত করে ফেলে।

১৪তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। আলভারো কারেরাসকে রায়োর বক্সে ফাউল করা হলে স্পটকিক পায় স্বাগতিকরা। পেনাল্টি নিতে এসে গোলরক্ষক এমিল অডেরোকে ভুল দিকে পাঠিয়ে বল জালে জড়ান ফরাসি তারকা।

এর মাত্র তিন মিনিট পরেই এমবাপে গোলের বদলে অ্যাসিস্ট করেন। তার বাড়ানো বলে বাম দিক থেকে জোরালো শটে রিয়ালের ব্যবধান দ্বিগুণ করেন কারেরাস।

৩৫তম মিনিটে আসে তৃতীয় গোল। ভিনিসিয়ুস জুনিয়রের কাট-ব্যাক থেকে নিখুঁত সাইড-ফুট শটে বল জালে পাঠান ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহ্যাম।

প্রথমার্ধের শেষ দিকে নিজের দ্বিতীয় গোলের সুযোগও পেয়েছিলেন এমবাপে। তবে তাঁর দুর্দান্ত শট পোস্টে লেগে ফিরে আসে।

দ্বিতীয়ার্ধের শুরুতে ৫৩তম মিনিটে সার্জিও কামেয়োর গোলে ব্যবধান কমিয়ে ম্যাচে ফেরার আশা জাগায় রায়ো। কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি।

যোগ করা সময়ে আবারও গোল করেন এমবাপে। নিচু ও শক্তিশালী শটে দূরের পোস্টের কোনায় বল পাঠিয়ে রিয়ালের ৪-১ গোলের জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে পাঁচ ম্যাচে রিয়ালের পয়েন্ট দাঁড়াল ১২, শীর্ষে থাকা বার্সেলোনার সমান। তবে রোববার লেভান্তের বিপক্ষে জিতলে আবারও রিয়ালের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে যাবে বার্সা।

এমএমআর

Original Source
https://www.jagonews24.com/sports/football/1156578
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World