ময়মনসিংহের ভেটেরিনারি শিক্ষার্থীদের নতুন কমিটি, নেতৃত্বে রাকিব-নাইমুর

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এমভিএসএ) ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য ১৯৭ সদস্যবিশিষ্ট তৃতীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রফিকুল হাসান রাকিব সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মো. নাইমুর...

ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এমভিএসএ) ২০২৬-২৭ কার্যবর্ষের জন্য ১৯৭ সদস্যবিশিষ্ট তৃতীয় কার্যনির্বাহী কমিটি অনুমোদন করা হয়েছে। নতুন কমিটিতে গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রফিকুল হাসান রাকিব সভাপতি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মো. নাইমুর রহমান সাধারণ সম্পাদক হয়েছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলাদেশ ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের (বিভিএ) আহ্বায়ক ও ময়মনসিংহ ভেটস ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. শফিউল আহাদ সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন সভার সিদ্ধান্ত এবং উপদেষ্টা পরিষদের সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন করা হয়।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীদের নিয়ে গঠিত নতুন কমিটি আগামী এক বছর সংগঠনের কার্যক্রম পরিচালনা করবে।

কমিটিতে কোষাধ্যক্ষের দায়িত্ব পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মো. মেহেদী হাসান। দপ্তর সম্পাদক হয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তাজ ইমতিয়াজ পৃথিল এবং প্রচার সম্পাদক হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের সাজিদ জোবায়ের।

কমিটিতে ২০ জন সহসভাপতি, ৩২ জন যুগ্ম সাধারণ সম্পাদক এবং ২০ জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন। এর বাইরে সহ-সম্পাদক, কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য এবং বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকীয় পদে শিক্ষার্থীদের দায়িত্ব দেওয়া হয়েছে।

১৯৭ সদস্যের কমিটিতে সর্বোচ্চ প্রতিনিধিত্ব রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের। বিশ্ববিদ্যালয়টি থেকে ৫৪ জন শিক্ষার্থী কমিটিতে স্থান পেয়েছেন, যা মোট সদস্যের প্রায় ২৭ দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ জন সদস্য রয়েছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে এবং তৃতীয় সর্বোচ্চ ২১ জন গণ বিশ্ববিদ্যালয় থেকে।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. নাইমুর রহমান বলেন, ‘এমভিএসএর অন্যতম লক্ষ্য ময়মনসিংহের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি শিক্ষার্থীদের একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করা। নবগঠিত কমিটি শিক্ষার্থীদের পেশাগত ও নেতৃত্বের দক্ষতা বিকাশের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ তৈরি এবং প্রান্তিক এলাকায় বিনামূল্যে প্রাণিচিকিৎসা সেবা, জুনোটিক রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে।’

মুহাম্মদ সোহান/এসজেডএইচ/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/campus/news/1156577
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World