স্থগিতের ১০ মাস পর ঢাকায় হচ্ছে পাকিস্তানি ব্যান্ডের কনসার্ট

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়েছিল পাকিস্তানি ব্যান্ড কাভিশের বহুল প্রতীক্ষিত কনসার্ট। অবশেষে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১০ মাস অপেক্ষার পর আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় বসছে এই সংগীতের আসর। এতে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল...

নিরাপত্তাজনিত কারণে স্থগিত হয়েছিল পাকিস্তানি ব্যান্ড কাভিশের বহুল প্রতীক্ষিত কনসার্ট। অবশেষে এটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় ১০ মাস অপেক্ষার পর আগামী ২৬ সেপ্টেম্বর ঢাকায় বসছে এই সংগীতের আসর। এতে কাভিশের সঙ্গে একই মঞ্চে পারফর্ম করবে বাংলাদেশের জনপ্রিয় দুই ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।

গত শনিবার (১২ সেপ্টেম্বর) আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশন তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কনসার্টের নতুন তারিখ ঘোষণা করেছে। আগের আয়োজনের নাম ছিল ‘ওয়েভ ফেস্ট: ফিল দিজ উইনটার’। নতুন করে কনসার্টটির নাম দেওয়া হয়েছে ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’।

তবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে আপাতত কনসার্টের ভেন্যুর নাম প্রকাশ করেনি আয়োজকরা।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বছর যারা কনসার্টের অগ্রিম টিকিট কিনেছিলেন, তারা সেই টিকিট দিয়েই এবার আয়োজনে অংশ নিতে পারবেন। পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্ম টিকিফাইয়ে নতুন টিকিট বিক্রিও শুরু হয়েছে। সাধারণ টিকিটের দাম ২ হাজার ৯৯৯ টাকা এবং ভিআইপি টিকিটের মূল্য ৫ হাজার ৪৯৯ টাকা।

কাভিশ, শিরোনামহীন ও মেঘদলকে নিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ঢাকায় কনসার্টটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু দেশের তৎকালীন সার্বিক পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় শেষ মুহূর্তে আয়োজনটি স্থগিত করা হয়।

এরপর থেকেই কাভিশের ভক্তদের মধ্যে কনসার্টটি নিয়ে অপেক্ষা ছিল। অবশেষে নতুন তারিখ ঘোষণায় সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

জাফর জাইদি ও মাজ মাওদুদ ১৯৯৮ সালে পাকিস্তানি ব্যান্ড কাভিশ গড়ে তোলেন। ২০২৫ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো বাংলাদেশে এসে গান পরিবেশন করে ব্যান্ডটি। অল্প সময়েই দেশের শ্রোতাদের মধ্যে জনপ্রিয়তা পায় তাদের গান।

কাভিশের জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘বাচপান’, ‘তেরে পেয়ার মে’, ‘মোরে সাইয়া’, ‘নিন্দিয়া রে’ ও ‘ফাসলে’।

কনসার্টে দেশীয় দুই ব্যান্ড মেঘদল ও শিরোনামহীনও পারফর্ম করবে।

 

এলআইএ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1156620
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World