‘অশ্লীলতা হবে না’, এই শর্তে ব্রাহ্মণবাড়িয়ায় হবে সেই কনসার্ট

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজন নিয়ে তৈরি হওয়া বিরোধের অবসান হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, কলেজের মূল ক্যাম্পাসে কোনো কনসার্ট হবে না। তবে দক্ষিণ ক্যাম্পাসের ভেতরের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে। তবে মানতে হবে নির্দিষ্ট শর্ত। শনিবার (১৩ সে...

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজন নিয়ে তৈরি হওয়া বিরোধের অবসান হয়েছে। আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে, কলেজের মূল ক্যাম্পাসে কোনো কনসার্ট হবে না। তবে দক্ষিণ ক্যাম্পাসের ভেতরের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে। তবে মানতে হবে নির্দিষ্ট শর্ত।

শনিবার (১৩ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ও কলেজ কর্তৃপক্ষের বৈঠকে এ সমঝোতা হয়।

বৈঠকে কওমি ছাত্র ঐক্য পরিষদ নেতা আব্দুল খালেকের নেতৃত্বে ৭-৮ সদস্যের একটি প্রতিনিধি দল অংশ নেয়।

আলোচনার পর সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মূল ক্যাম্পাসে নবীনবরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে কলেজের দক্ষিণ ক্যাম্পাসে।

তবে দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে। কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতা আব্দুল খালেক জানান, ‘অশ্লীলতা হবে না’- এই শর্তে দক্ষিণ ক্যাম্পাসের ভেতরের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের বিষয়ে তারা একমত হয়েছেন।

তিনি বলেন, সরকারি কলেজের মূল মাঠে কোনো কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে না।

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেনও আলোচনার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির কথা জানিয়েছেন। তিনি বলেন, নবীনবরণ ও আলোচনা সভা মূল ক্যাম্পাসে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দক্ষিণ ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে।

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, কলেজের লোকজন ও মাদরাসার ছাত্রদের নিয়ে আলোচনার পর একটি সমঝোতা হয়েছে।

এর আগে নবীনবরণ উপলক্ষে কনসার্ট আয়োজনের বিরোধিতা করে কওমি ছাত্র ঐক্য পরিষদ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি দেয়। পরে সংসদ সদস্যের হস্তক্ষেপে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকের পর কওমি ছাত্র ঐক্য পরিষদ, ব্রাহ্মণবাড়িয়ার ফেসবুক পেজে জানানো হয়, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে কোনো ধরনের কনসার্ট হবে না; সেখানে শুধু নবীনবরণ অনুষ্ঠান হবে। একই সঙ্গে নবীনবরণ, বৃক্ষরোপণসহ অন্যান্য সাংস্কৃতিক ও শিক্ষামূলক কার্যক্রম চালু রাখার বিষয়ে মতামত দেওয়া হয়েছে।

তবে শর্ত মেনে কনসার্ট হওয়ার বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

এদিকে এই কনসার্টে কারা গান পরিবেশন করবে তা এখনো কিছু জানা যায়নি।

 

এলআইএ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1156632
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Education