সাগর-রুনি হত্যা: তদন্তে সহযোগিতা চেয়ে ট্রাইব্যুনালে পরিবারের আবেদন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
  সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করেছে তাদের পরিবার। রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে এ আবেদন জমা দেন হত্যা মামলার ...

 

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তে সহযোগিতা করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাছে আবেদন করেছে তাদের পরিবার।

রোববার (১৩ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামের কাছে এ আবেদন জমা দেন হত্যা মামলার বাদী ও রুনির ভাই নওশের রোমান।

আবেদনে বলা হয়, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাত ২টা থেকে সকাল ৭টার মধ্যে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি খুন হন।

আবেদনে আরও বলা হয়, দীর্ঘ ১৪ বছর পেরিয়ে গেলেও এ হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি সরকার ও তদন্তকারী সংস্থাগুলো। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তদন্তের পর হাইকোর্টের নির্দেশে মামলাটির তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর দেওয়া হয়। তবে পিবিআইও তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি করতে পারেনি।

আবেদনে উল্লেখ করা হয়, পিবিআইয়ের ওপর তদন্তভার দেওয়ারও প্রায় দুই বছর হতে চলেছে। কিন্তু এখন পর্যন্ত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন কিংবা প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।

এ অবস্থায় পরিবারের সদস্যরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সাগর-রুনি হত্যা মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। একই সঙ্গে প্রকৃত হত্যাকারীদের শনাক্ত করে বিচারের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

অভিযোগটি রেজিস্টারভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য চিফ প্রসিকিউটরের কাছে আবেদন করা হয়েছে।

এফএইচ/জেএইচ

Original Source
https://www.jagonews24.com/law-courts/news/1156639
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World