‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’, কক্সবাজারের মায়াবতী নায়িকা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রেখে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সেই ছোট্ট দীঘিই এখন পুরোদস্তুর নায়িকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিতই ভক্তদের নজর কাড়েন তিনি। এবার সমুদ্রতীরে শাড়িতে ধরা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন দীঘি। সমুদ্রের পাড়ে নরম আলো, ...

শিশুশিল্পী হিসেবে শোবিজে পা রেখে দর্শকের ভালোবাসা পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। সেই ছোট্ট দীঘিই এখন পুরোদস্তুর নায়িকা। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিতই ভক্তদের নজর কাড়েন তিনি।

এবার সমুদ্রতীরে শাড়িতে ধরা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন দীঘি।

সমুদ্রের পাড়ে নরম আলো, চারপাশে সামুদ্রিক বাতাস। এমন আবহেই শাড়িতে ভিন্ন লুকে দেখা গেল এই অভিনেত্রীকে। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে কয়েকটি ছবি প্রকাশ করেন দীঘি। এরপরই ছবিগুলো নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয় আলোচনা।

ছবিতে জলপাই, কালো ও হালকা নীলের মিশ্রণের শাড়ি পরেছেন দীঘি। সঙ্গে ছিল ফ্লোরাল প্রিন্টের ব্লাউজ। খোলা চুল আর সমুদ্রের বাতাসে উড়তে থাকা চুলে তাকে বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছিল।

কখনো দুই হাত মেলে, কখনো কোমরে কিংবা বুকে হাত রেখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। পেছনে সমুদ্রের ঢেউ আর খোলা আকাশ। সব মিলিয়ে ছবিগুলোতে ভিন্ন এক আবহ তৈরি হয়েছে।

ছবির সঙ্গে অবশ্য বড় কোনো ক্যাপশন দেননি দীঘি। লিখেছেন মাত্র দুটি শব্দ ‘ব্লেসড মেস’। তার এই ছোট্ট ক্যাপশন নিয়েও ভক্তদের মধ্যে কৌতূহল দেখা গেছে।

ছবি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তদের প্রশংসা শুরু হয়। কেউ দীঘির সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ জানতে চেয়েছেন তার এত সুন্দর লাগার কারণ। একজন লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না’। আরেকজন মন্তব্য করেছেন, ‘তুমি এত সুন্দর কেন?’

অবশ্য প্রশংসার পাশাপাশি কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব মন্তব্যে খুব একটা গুরুত্ব দিতে দেখা যায় না দীঘিকে।

ধারণা করা হচ্ছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা। কিছুদিন আগে একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজেও কক্সবাজারে গিয়েছিলেন তিনি।

অভিনয়ে অবশ্য বেশ কিছুদিন ধরে নিয়মিত দেখা যাচ্ছে না দীঘিকে। বর্তমানে বিভিন্ন প্রচারণামূলক কাজ নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। এর মধ্যেই সমুদ্রের পাড়ে শাড়িতে প্রকাশ করা নতুন ছবিতে আবারও ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী।

শিশুশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর ধীরে ধীরে নায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দীঘি। সবশেষ ‘থার্টি সিক্স টুয়েন্টি ফোর থার্টি সিক্স’ সিনেমায় দেখা গেছে তাকে।

রেজাউর রহমান, কারিনা কায়সার ও মোনতাসির মান্নানের রচনায় সিনেমাটি পরিচালনা করেছেন রেজাউর রহমান। এতে দীঘির বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা সৈয়দ জামান শাওন।

 

এমআই/এলআইএ 

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1156650
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World