ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ছাতা বিতরণ করল রাইডো

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে ‘রাইডো গ্রিন মবিলিটি মুভমেন্ট’-এর অংশ হিসেবে সম্প্রতি ছাতা বিতরণ করেছে প্রাণ-আরএফএল গ্রুপের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড রাইডো (RYDO)। রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ট্রাফিক পুলিশ সদস্যরা প্রতিদিন সড়...

সড়কে দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশ সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে ‘রাইডো গ্রিন মবিলিটি মুভমেন্ট’-এর অংশ হিসেবে সম্প্রতি ছাতা বিতরণ করেছে প্রাণ-আরএফএল গ্রুপের ইলেকট্রিক স্কুটার ব্র্যান্ড রাইডো (RYDO)।

রোদ, বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ট্রাফিক পুলিশ সদস্যরা প্রতিদিন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে নিরলসভাবে দায়িত্ব পালন করেন। তাদের এই অবদানকে সম্মান জানাতেই রাইডোর পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রাইডোর পক্ষ থেকে জানানো হয়, ট্রাফিক পুলিশ সদস্যদের দৈনন্দিন দায়িত্ব পালনে সামান্য সহায়তা করার পাশাপাশি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ছাতা বিতরণ করল রাইডো

রাইডোর হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম বলেন, ‘গ্রিন মবিলিটি আমাদের কাছে শুধু পরিবেশবান্ধব ও স্মার্ট পরিবহন ব্যবস্থার মধ্যেই সীমাবদ্ধ নয়। এর সঙ্গে দায়িত্বশীলতা, সচেতনতা এবং সমাজের প্রতি যত্নশীল হওয়ার বিষয়টিও জড়িত। আমাদের সড়কগুলো নিরাপদ ও সচল রাখতে ট্রাফিক পুলিশ সদস্যরা প্রতিদিন যে পরিশ্রম করেন, এই ছোট উদ্যোগের মাধ্যমে আমরা তাদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে চেয়েছি।’

তিনি আরও বলেন, ‘একটি টেকসই ভবিষ্যৎ গড়তে শুধু পরিবহনের ধরন পরিবর্তন করলেই হবে না, সমাজের বিভিন্ন অংশের মানুষের প্রতি দায়িত্বশীল মনোভাবও তৈরি করতে হবে। রাইডো গ্রিন মবিলিটি মুভমেন্টের মাধ্যমে আমরা এ ধরনের ইতিবাচক সামাজিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখতে চাই।’

ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে ছাতা বিতরণ করল রাইডো

রাইডো মনে করে, গ্রিন মবিলিটি মানে শুধু স্মার্ট ও পরিবেশবান্ধব যাতায়াত নয়, বরং একটি আরও দায়িত্বশীল, সচেতন ও যত্নশীল সমাজ গড়ে তোলা। এই ভাবনাকে সামনে রেখেই রাইডোর গ্রিন মবিলিটি মুভমেন্টের আওতায় বিভিন্ন সচেতনতামূলক ও সামাজিক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।

ছাতা হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাইডোর বিজনেস ইনচার্জ মো. তৈমুর হাসিব, ব্র্যান্ড ম্যানেজার মিনহাজুর রহমান এবং হেড অব সেলস মোস্তাফিজুর রহমানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এমএমএআর

Original Source
https://www.jagonews24.com/economy/news/1156654
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Crime