বিচারকদের অনিয়মের অভিযোগে চাঁদপুরে আইনজীবীদের আদালত বর্জন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চাঁদপুরে বিচারকদের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সভা ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। একই সঙ্গে তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনে বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে চাঁদপুরের তিনটি আদালত বর্জন কর্মসূচি পালন করে আসছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চাঁদপুরে বিচারকদের অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে সভা ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। একই সঙ্গে তিন বিচারকের বিরুদ্ধে অভিযোগ এনে বুধবার (৯ সেপ্টেম্বর) থেকে চাঁদপুরের তিনটি আদালত বর্জন কর্মসূচি পালন করে আসছে চাঁদপুর জেলা আইনজীবী সমিতি।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে আদালত বর্জন কর্মসূচিকে কেন্দ্র করে চাঁদপুর আদালত প্রাঙ্গণে প্রতিবাদ সভা হয়।

সভায় কয়েকজন বিচারকের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন আইনজীবীরা। পরে তারা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেন।

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. শামছুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক অ্যাড. জাকির হোসেন তালুকদার ফয়সাল জানান, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও সদর সিনিয়র সিভিল জজ আদালতের নির্দিষ্ট কয়েকজন বিচারক আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করেও দীর্ঘ সময় ধরে আইনজীবীদের সঙ্গে খারাপ আচরণ করা হয় বলে অভিযোগ করেন তারা।

আইনজীবীরা আরও বলেন, বিচারপ্রার্থী সাধারণ মানুষ ও আইনজীবীরা দীর্ঘদিন ধরে এসব অনিয়ম ও স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন। এতে বিচারপ্রার্থীদের ভোগান্তি বাড়ার পাশাপাশি বিচার বিভাগের ভাবমূর্তিও ক্ষুণ্ন হচ্ছে। দুর্নীতি, বৈষম্য ও হয়রানিমুক্ত পরিবেশে বিচারিক কার্যক্রম পরিচালনার দাবি জানান তারা।

প্রতিবাদ সভা থেকে বিচারপ্রার্থী ও আইনজীবীদের সঙ্গে হয়রানিমূলক আচরণের অভিযোগের প্রতিকার, সংশ্লিষ্ট তিন বিচারকের প্রত্যাহার এবং আদালতে স্বাভাবিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি অব্যাহত রাখার কথাও জানান আইনজীবী নেতারা।

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক ও বর্তমান কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

শরীফুল ইসলাম/এসজেডএইচ/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1156666
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World