ডেঙ্গু প্রতিরোধে ঢাবি প্রশাসনের পদক্ষেপ চায় ছাত্রদল

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল। রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ বিষয়ে লিখিত আবেদন জানায় সংগঠনটি। আবেদনপত্রে ক্যাম্পাসে ডেঙ্গু ...

ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের কাছে এ বিষয়ে লিখিত আবেদন জানায় সংগঠনটি। আবেদনপত্রে ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপনসহ শিক্ষার্থীদের সম্পৃক্ত করে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

আবেদনপত্রে বলা হয়, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে সরকারের উদ্যোগে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতামূলক বিলবোর্ড স্থাপন এবং লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করেছে ছাত্রদল।

এতে আরও বলা হয়, ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্নতার বিষয়ে গত ৪ আগস্ট উপাচার্যের কাছে দেওয়া স্মারকলিপিতে উল্লেখ করা দাবিগুলো বাস্তবায়নে চলমান ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে তারা মনে করে।

ছাত্রদলের আবেদনে ক্যাম্পাসের প্রতি ১৫০–২০০ মিটার ব্যাসার্ধের মধ্যে ন্যূনতম একটি করে ডাস্টবিন স্থাপন ও রক্ষণাবেক্ষণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে প্রতিটি হল ও একাডেমিক ভবনে মাসে অন্তত দুবার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছে।

আবেদনপত্রে বলা হয়, এসব কার্যক্রম বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রয়োজনীয় ক্ষেত্রে স্বেচ্ছাসেবার ভিত্তিতে সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে ঢাবি ছাত্রদল।

এ ছাড়া ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য উল্লিখিত কর্মসূচিসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে যথাযথ ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

আবেদনপত্রে ঢাবি শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন স্বাক্ষর করেন।

আরটি/এমএমকে

Original Source
https://www.jagonews24.com/campus/news/1156694
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World