ডেঙ্গু প্রতিরোধে প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান চালাবে চসিক

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
  ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ড...

 

ডেঙ্গু, চিকুনগুনিয়া ও ম্যালেরিয়াসহ মৌসুমি রোগের প্রকোপ ঠেকাতে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) স্বাস্থ্য বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে প্রতি শনিবার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ ইমাম হোসেন রানা স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, পরিবেশকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও রোগবালাইমুক্ত রাখা সবার নৈতিক দায়িত্ব। ‘প্রতিকারের চেয়ে প্রতিরোধ উত্তম’ এ নীতিকে সামনে রেখে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি বর্ষা ও মৌসুমি রোগের প্রকোপ থেকে রক্ষা পেতে চারপাশ পরিষ্কার রাখার বিকল্প নেই।

এতে চসিকের আওতাধীন প্রতিষ্ঠান, হাসপাতাল, ইনস্টিটিউট, মিডওয়াইফারি, নগর স্বাস্থ্যকেন্দ্র, দাতব্য চিকিৎসালয় ও টিকাদান কেন্দ্রের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রতি শনিবার বিশেষ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে সংশ্লিষ্ট স্বাস্থ্য কর্মকর্তা, সহকারী স্বাস্থ্য কর্মকর্তা, সব জোনাল মেডিকেল অফিসার, ইনচার্জ, অধ্যক্ষ ও মেডিকেল কর্মকর্তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের নেতৃত্বে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য অনুরোধ করা হয়েছে।

চসিকের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত কার্যক্রম চালানো হচ্ছে। বর্ষা মৌসুমে রোগের প্রকোপ বাড়ার আশঙ্কায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।

এমআরএএইচ/এমআরএম

Original Source
https://www.jagonews24.com/national/news/1156692
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World