বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন: মিষ্টি সুভাষ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
এক মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় থাকা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী এবং নায়িকা ও মডেল শিমু আক্তার বৃষ্টিকে (মিষ্টি সুভাষ) এবার ঢাকার আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ নিয়ে আদালতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘জামিন পেলেই আমাকে একের পর ...

এক মামলায় জামিন পাওয়ার পর কারামুক্তির অপেক্ষায় থাকা বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের নেত্রী এবং নায়িকা ও মডেল শিমু আক্তার বৃষ্টিকে (মিষ্টি সুভাষ) এবার ঢাকার আশুলিয়া থানার একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এ নিয়ে আদালতে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘জামিন পেলেই আমাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি। বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’

রোববার (১৩ সেপ্টেম্বর) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালতে মামলাটির শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এদিন কারাগার থেকে মিষ্টি সুভাষকে আদালতে হাজির করা হয়। দুপুর ১২টার পর তাকে কাঠগড়ায় নেওয়ার সময় হাজতখানা থেকে বের করা হলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। মাথা ঘুরে মাটিতে পড়ে গেলে পুলিশ সদস্যরা তাকে ধরে আবার হাজতখানায় নিয়ে যান। কিছুক্ষণ পর শারীরিকভাবে স্বাভাবিক বোধ করলে তাকে ফের আদালতের কাঠগড়ায় নেওয়া হয়।

শুনানির সময় আদালতের কাছে কথা বলার অনুমতি চান মিষ্টি সুভাষ। অনুমতি পেয়ে তিনি নিজের বিরুদ্ধে করা মামলাগুলো নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারকের উদ্দেশে বলেন, ‘আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে স্মৃতিসৌধে ফুল দিতে গিয়েছি। এটা তো কোনো অপরাধ হতে পারে না। আমাকে নিয়ে গভীর ষড়যন্ত্র হচ্ছে। জামিন পেলেই আমাকে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। আমি তো কোনো অন্যায় করিনি। বারবার মামলা না দিয়ে আমাকে গুলি করে মেরে ফেলেন।’

মামলাটিতে তাকে গ্রেফতার না দেখানোর আবেদন করেন আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানী। তবে রাষ্ট্রপক্ষের শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি অনুযায়ী, গত ২৬ মার্চ জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে যাওয়ার সময় মিষ্টি সুভাষকে গ্রেফতার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। এর মধ্যে চারটি মামলায় জামিনও পান তিনি।

জামিনের পর কারামুক্তির প্রক্রিয়ার মধ্যেই তার বিরুদ্ধে নতুন করে আশুলিয়া থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর উদ্যোগ নেয় পুলিশ।

গত ৯ সেপ্টেম্বর মামলাটির তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান কারাগারে থাকা মিষ্টি সুভাষকে ওই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন।

আবেদনটি আমলে নিয়ে আসামির উপস্থিতিতে শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেন আদালত। সেই অনুযায়ী রোববার তাকে আদালতে হাজির করা হয়।

শুনানি শেষে আদালত তাকে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর অনুমতি দেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।

এমডিএএ/জেএইচ

Original Source
https://www.jagonews24.com/law-courts/news/1156696
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World