চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় বৃদ্ধের আমৃত্যু কারাদণ্ড

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রাম নগরের হালিশহরে শিশু ধর্ষণ মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামের এক বৃদ্ধকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। রায় ঘোষণার...

চট্টগ্রাম নগরের হালিশহরে শিশু ধর্ষণ মামলায় মো. মজিবর মৃধা (৬১) নামের এক বৃদ্ধকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দা হাফসা ঝুমা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মজিবর মৃধা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দিয়াতলী এলাকার প্রয়াত কাদের মৃধার ছেলে।

ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মাহমুদ উল আলম চৌধুরী মারুফ বলেন, শিশু ধর্ষণের মামলায় পাঁচজন সাক্ষীর সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৭ ডিসেম্বর সকালে শিশুটির মা তাকে পাশের একটি বাসায় রেখে কাজে চলে যান। আট বছর বয়সী শিশুটির মা অন্যের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। এ সুযোগে আসামি চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে পাশের একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন।

বিষয়টি জানাজানি হলে পরিবারের সদস্যরা শিশুটিকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। পরে শিশুটির মা বাদী হয়ে ২০১৫ সালের ১০ ডিসেম্বর হালিশহর থানায় ধর্ষণের মামলা করেন।

মামলাটি তদন্ত শেষে হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) জমির উদ্দীন ২০১৬ সালের ১৩ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরে ট্রাইব্যুনালে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলাটির বিচার শুরু হয়।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে পাঁচজন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় রোববার আদালত এ রায় দিলেন।

এমআরএএইচ/এমএমকে

Original Source
https://www.jagonews24.com/law-courts/news/1156736
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World