ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নে মহানগর উত্তর জামায়াতের প্রস্তুতি সভা
১১ দলীয় ঐক্যের আগামী ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় রাজধানীর বারিধারায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিভাগ ভিত্তিক পরিকল্পনা প্রণয়ন ও দায়িত্ব বন্টন করা হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক ও ইয়াসিন আরাফাত, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জিয়াউল হাসান, জামাল উদ্দিন ও আতাউর রহমান সরকার।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতসহ ১১ দলের গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৭ দফা দাবি সরকার যতদ্রুত মেনে নেবে ততই কল্যাণকর হবে। না হয় এদেশের জনগণকে সংগঠিত করে তার বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে।
তিনি লংমার্চ বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
এমইউ/বিএ

