জাবিতে প্রতিদিন থাকবে দুই ঘণ্টা লোডশেডিং, জানালো প্রশাসন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় (জাবি) প্রতিদিন দুই ঘণ্টা সাময়িক লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার(১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস প্রধান অধ্যাপক ড. নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে...

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় (জাবি) প্রতিদিন দুই ঘণ্টা সাময়িক লোডশেডিং দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার(১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস প্রধান অধ্যাপক ড. নাজমুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন হ্রাস পাওয়ায় চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহে ব্যাপক ঘাটতি সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি ৩-এর চিঠির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ে দৈনিক মোট দুই ঘণ্টা সাময়িক লোডশেডিং দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্ধারিত সময় অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত এক ঘণ্টা এবং বিকেল ৫টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত আরও এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত সময়ে সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার বিষয়টি সহানুভূতির সঙ্গে বিবেচনার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

মো. রকিব হাসান প্রান্ত/কেজে/এএসএম

Original Source
https://www.jagonews24.com/campus/news/1156738
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World