ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া, গুলি

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে শর্টগান থেকে ৪ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার আড়াইহাজার-বিশনন্দী সড়কের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। গোপালদী তদন্ত কেন্দ্রের ই...

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাতদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে শর্টগান থেকে ৪ রাউন্ড গুলি ছোড়ে পুলিশ।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার আড়াইহাজার-বিশনন্দী সড়কের জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুখলেসুর রহমান জানান, জালাকান্দি এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পাশেই  টহলরত এসআই হুমায়ুন ও তিনজন কনস্টেবল ঘটনাস্থলে গেলে ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ শর্টগান থেকে ৪ রাউন্ড গুলি ছোড়ে। পরে ডাকাতেরা পালিয়ে যায়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে

Original Source
https://www.jagonews24.com/country/news/1156758
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World