ক্ষমতায় এসে বিএনপি ‘মজলুম থেকে জালেমে’ পরিণত হয়েছে: সাঈদ খান

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান বলেছেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার ‘মজলুম থেকে জালেমে’ পরিণত হয়েছে। এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা-হুমকি দিয়ে এনসিপির আন্দোলন বন্ধ করা যাবে না। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি ও ম...

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান বলেছেন, ক্ষমতায় এসে বিএনপি সরকার ‘মজলুম থেকে জালেমে’ পরিণত হয়েছে। এসময় তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলা-হুমকি দিয়ে এনসিপির আন্দোলন বন্ধ করা যাবে না।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জের এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা, হুমকি ও মিথ্যা মামলার অভিযোগে বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে সাঈদ খান এসব কথা বলেন।

শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে কালীবাড়ি মোড়ে গিয়ে শেষ হয়।

সমাবেশে আহনাফ সাঈদ খান বলেন, ১৭ বছর পরে একটি নির্বাচিত সরকারের শাসনামলে আমরা ভেবেছিলাম, আমাদের বারবার রাজপথে নামতে হবে না। কিন্তু ক্ষমতা পেয়ে আপনারা মজলুম থেকে জালেমে পরিণত হয়েছেন। এই জুলুম আল্লাহ তাআলা বেশি দিন সহ্য করেন না।

তিনি আরও বলেন, পৃথিবীর কোনো জালেম বেশি দিন মসনদে টিকে থাকতে পারেনি। হামলা করে, হুমকি দিয়ে আমাদের কোনো নেতাকর্মীকে ঘরে ফেরাতে পারেননি, পারবেনও না।

ইটনা উপজেলা এনসিপির সদস্যসচিব আফজাল হোসেন শান্ত’র ওপর হামলার প্রসঙ্গ তুলে সাঈদ খান বলেন, ‘আমাদের আফজাল হোসেন শান্তকে আপনারা দেখতে পাচ্ছেন। তার পা ভেঙে দেওয়া হয়েছে। হামলা করে এই আন্দোলন বন্ধ করা যাবে না, হুমকি দিয়েও বন্ধ করা যাবে না।’

প্রশাসনের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, এনসিপির নেতাকর্মীরা হামলার শিকার হলে মামলা নিতে প্রশাসনের অনীহা দেখা যায়। অথচ ‘ফ্যাসিস্টরা’ মিছিল করলে প্রশাসনের বিভিন্ন সংস্থা নীরব থাকে।

মিছিলে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আহনাফ সাঈদ খান, কিশোরগঞ্জ জেলা এনসিপির আহ্বায়ক শেখ খায়রুল কবির, সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন, ফয়সাল প্রিন্স, শরিফুল হক জয়, বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মী এবং যুবশক্তি কিশোরগঞ্জ জেলার আহ্বায়ক মোহাম্মদ মাহফুজুর রহমান ও সদস্যসচিব যোবায়ের হোসেন উপস্থিত ছিলেন।

একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান এনসিপির নেতাকর্মীরা। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিলসহকারে সমাবেশে যোগ দেন নেতাকর্মীরা।

এসকে রাসেল/এসজেডএইচ/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1156767
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World