রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিল, যা বললেন আশরাফ উদ্দিন নিজান

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিল প্রসঙ্গে জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রুমিন ফারহানার বক্তব্যে কেউ সংক্ষুব্ধ বা আঘাতপ্রাপ্ত হয়ে থাকলে তাদেরও ধৈর্য ধরতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপু...

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিল প্রসঙ্গে জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, রুমিন ফারহানার বক্তব্যে কেউ সংক্ষুব্ধ বা আঘাতপ্রাপ্ত হয়ে থাকলে তাদেরও ধৈর্য ধরতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে মাদক, দুর্নীতি ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

হুইপ নিজান বলেন, বিরোধীদলীয় নেতা গত ১০ সেপ্টেম্বর বক্তব্য দিয়েছেন, সংসদ নেতাও বক্তব্য দিয়েছেন। সংসদ নেতা বলেছেন, আমাদের সহ্য করতে হবে। গণতন্ত্রের নামই ধৈর্য। তাই যারা সংক্ষুব্ধ হয়েছেন, তাদেরও ধৈর্য রাখতে হবে।

রুমিন ফারহানাকে ইঙ্গিত করে তিনি বলেন, আমি যখন কথা বলব, তখন লক্ষ্য রাখতে হবে আমার কথায় যেন অন্য কেউ আঘাতপ্রাপ্ত না হন। আমি যেমন যেকোনো কথা বলতে পারব, তেমনি মনে রাখতে হবে আমার বক্তব্য যেন অশালীন না হয়। সংসদে মাঝে-মধ্যে এ ধরনের কথা হয়।

এর আগে সংসদে সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার দেওয়া বক্তব্যের প্রতিবাদে শনিবার (১২ সেপ্টেম্বর) তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে আশুগঞ্জ উপজেলা বিএনপি।

জ্বালানি সংকট প্রসঙ্গে হুইপ বলেন, এখন জাতীয়ভাবেই গ্যাস-বিদ্যুতের সংকট চলছে। আগের সরকারের সময় কী হয়েছে, সেসব কথা বলে এখন আর কোনো লাভ নেই। বর্তমান সংকটের কথা জনগণকে জানাতে হবে এবং তা উত্তরণের পথ বের করতে হবে। সেই লক্ষ্যেই কাজ করা হচ্ছে।

এ সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন ও জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জহিরুল হক খোকনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আবুল হাসনাত মো. রাফি/কেএইচকে

Original Source
https://www.jagonews24.com/country/news/1156785
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World