কৃষি মন্ত্রণালয় পরিদর্শন শেষে হেঁটে নিজ কার্যালয়ে ফিরলেন প্রধানমন্ত্রী
Direct Source Verification:
This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
কৃষি মন্ত্রণালয় পরিদর্শন শেষে সচিবালয়ে নিজ কার্যালয়ে হেঁটে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রবেশ করেন। প্রায় সোয়া দুই ঘণ্টা পর বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে তিনি কৃষি মন্ত্রণালয় থেকে বের হয়ে নিজ ক...
কৃষি মন্ত্রণালয় পরিদর্শন শেষে সচিবালয়ে নিজ কার্যালয়ে হেঁটে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রবেশ করেন। প্রায় সোয়া দুই ঘণ্টা পর বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে তিনি কৃষি মন্ত্রণালয় থেকে বের হয়ে নিজ কার্যালয়ের দিকে রওনা হন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি-১ জাহিদুল ইসলাম রনি জানান, লিফটে না গিয়ে হেঁটে প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি মন্ত্রণালয় পরিদর্শন করেন।
এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, সহকারী প্রেস সচিব গাজী শাহরিয়ার পামিরসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
কেএইচ/এমএমকে
Original Source
https://www.jagonews24.com/national/news/1156798



