ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর দাপট, ১৩ দিনে প্রাণ গেল ৬ জনের

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বরের ১৩ দিনে হাসপাতালে ডেঙ্গুতে মারা গেলেন ছয়জন। আর চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে। রোববার (১৩ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু ...

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি সেপ্টেম্বরের ১৩ দিনে হাসপাতালে ডেঙ্গুতে মারা গেলেন ছয়জন। আর চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।

রোববার (১৩ সেপ্টেম্বর) হাসপাতালের ডেঙ্গু ইউনিট থেকে এসব তথ্য জানানো হয়।

হাসপাতাল সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৭ জন। মারা যাওয়া রোগী আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

বর্তমানে হাসপাতালে ১৩৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৮৩ জন পুরুষ, ৪৬ জন নারী ও সাতজন শিশু। পুরুষদের দুজন এবং নারীদের একজন আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালের ডেঙ্গু ইউনিটের চিকিৎসক মো. সেলিম উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ৫৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন এবং ৬৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ১৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন।

তিনি জানান, চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ২ হাজার ১২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। গুরুতর রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চিকিৎসক সেলিম উদ্দিন আরও বলেন, ডেঙ্গুতে জ্বর, শরীর ব্যথা বা অন্য কোনো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। বিশেষ করে জ্বর কমে যাওয়ার পরও শারীরিক অবস্থার অবনতি হতে পারে। তাই এ সময়ে বাড়তি সতর্ক থাকা জরুরি।

হাসপাতাল সূত্র জানায়, সেপ্টেম্বরের শুরু থেকেই ডেঙ্গু রোগীর চাপ বাড়তে শুরু করেছে। প্রতিদিন নতুন রোগী ভর্তি হওয়ায় ডেঙ্গু ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যাও ওঠানামা করছে। একই সঙ্গে কয়েকজন রোগী আইসিইউতে থাকায় গুরুতর রোগীদের চিকিৎসায় বাড়তি সতর্কতা অবলম্বন করছেন চিকিৎসকরা।

হোসাইন সুলভ/কেএইচকে

Original Source
https://www.jagonews24.com/country/news/1156792
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World