বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ গফরগাঁওয়ের গোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জাগো ...

ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ গফরগাঁওয়ের গোলাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রেনটি কাওরাইদ ও মশাখালী রেলওয়ে স্টেশনের মাঝামাঝি গোলাবাড়ী এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

ওসি আকতার হোসেন বলেন, ‌‘লাইনচ্যুত বগিটি উদ্ধারে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পাঠানোর প্রক্রিয়া চলছে। রিলিফ ট্রেন পৌঁছাতে কিছুটা সময় লাগছে। এটি ঘটনাস্থলে পৌঁছানোর পর উদ্ধারকাজ শুরু হবে।’

লাইনচ্যুতির কারণে ঢাকাগামী তিস্তা এক্সপ্রেস ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকা পড়েছে। দেওয়ানগঞ্জ কমিউটার আউলিয়া নগর স্টেশনে দাঁড়িয়ে আছে বলেও জানান ওসি।

হোসাইন সুলভ/এসআর/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1156829
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Business