নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
রাজধানীর নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ফল প্রকাশ করা হয়। নটর ডেম কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে এ ফল পাওয়া যাচ্ছে। ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু ...

রাজধানীর নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ ফল প্রকাশ করা হয়।

নটর ডেম কলেজের অফিসিয়াল ফেসবুক পেজে এ ফল পাওয়া যাচ্ছে।

ফল প্রকাশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তিচ্ছু প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তির লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আগামী ১৪ সেপ্টেম্বর ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী সময়সূচি অনুসারে নির্দিষ্ট কক্ষে উপস্থিত থাকতে বলা হচ্ছে।

এতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে কলেজ গেটে উপস্থিত থাকতে হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রমানুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। ১৫ সেপ্টেম্বর বিকেল ৫টার মধ্যে কলেজ ওয়েবসাইটে চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষার দিন যা সঙ্গে আনতে হবে

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়াদের মৌখিক পরীক্ষার দিনে ভর্তি আবেদনের প্রবেশপত্র; এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড; এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র; এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের প্রিন্ট কপি ও সহশিক্ষা কার্যক্রমের সনদ থাকলে, তা সঙ্গে আনতে হবে।

তবে মোবাইল ফোন ও যে কোনো ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে নটর ডেম কলেজ ক্যাম্পাসে মৌখিক পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এএএইচ/বিএ

Original Source
https://www.jagonews24.com/education/news/1156814
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World