ড্রিংকওয়েলের সঙ্গে চট্টগ্রাম ওয়াসার চুক্তি, বসবে ৯৪ পানি এটিএম

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চট্টগ্রাম নগরীতে নিরাপদ পানি সরবরাহ আরও সহজ করতে নতুন করে ৯৪টি পানি এটিএম বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে ওয়াসার সঙ্গে ড্রিংকওয়েলের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পাঁচ বছরের জন্য এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে। রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসা ভবনে এ সমঝোতা ...

চট্টগ্রাম নগরীতে নিরাপদ পানি সরবরাহ আরও সহজ করতে নতুন করে ৯৪টি পানি এটিএম বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা। এ লক্ষ্যে ওয়াসার সঙ্গে ড্রিংকওয়েলের একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পাঁচ বছরের জন্য এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম ওয়াসা ভবনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

ড্রিংকওয়েল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চট্টগ্রাম ওয়াসা ও ড্রিংকওয়েলের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা অনুযায়ী, নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ৯৪টি পানি এটিএম স্থাপন করা হবে। বর্তমানে চট্টগ্রাম ওয়াসার আওতায় ছয়টি পানি এটিএম রয়েছে। নতুন ৯৪টি যুক্ত হলে নগরীতে পানি এটিএমের সংখ্যা দাঁড়াবে ১০০টিতে।

চুক্তির আওতায় ড্রিংকওয়েল ওয়াসার সরবরাহ করা পানির মান ও প্রয়োজনীয় শোধনব্যবস্থা মূল্যায়ন করবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত শোধনব্যবস্থার বিষয়ও নির্ধারণ করা হবে।

পানি এটিএমগুলোতে পরিচয়ভিত্তিক কার্ড ব্যবস্থার মাধ্যমে পানি সরবরাহের প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রাথমিক পর্যায়ে এটিএম স্থাপনের জন্য প্রয়োজনীয় জায়গা দেবে চট্টগ্রাম ওয়াসা। আর এটিএম স্থাপনের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মূলধনি বিনিয়োগ করবে ড্রিংকওয়েল।

সমঝোতা অনুযায়ী, পানি এটিএমের নকশা, স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বও ড্রিংকওয়েলের ওপর থাকবে। এর মাধ্যমে নগরবাসীর কাছে নিরাপদ ও মানসম্মত পানি সহজে পৌঁছে দেওয়ার পাশাপাশি পানি সংগ্রহের আধুনিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জাহাঙ্গীর আলম, ড্রিংকওয়েলের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী, সেবা প্রকৌশল বিভাগের প্রধান মো. আবদুস সাত্তার এবং চট্টগ্রাম ওয়াসার উপব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী বিষ্ণু কুমার সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএমএ/এসএইচএস

Original Source
https://www.jagonews24.com/national/news/1156826
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World