৪৪০ বস্তা সার সরিয়ে নেওয়ার সময় আটকে দিলেন স্থানীয়রা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৪৪০ বস্তা টিএসপি সার বহনকারী একটি ট্রাক আটক করেছেন স্থানীয়রা। সরকারি বরাদ্দের এ সার অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটবোয়ালিয়া সড়কের চিৎলা বাজার এলাকায় ট্রাকটি আটক করা হয়। খবর পেয়ে হাপানিয়া ক্যাম্পের প...

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৪৪০ বস্তা টিএসপি সার বহনকারী একটি ট্রাক আটক করেছেন স্থানীয়রা। সরকারি বরাদ্দের এ সার অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটবোয়ালিয়া সড়কের চিৎলা বাজার এলাকায় ট্রাকটি আটক করা হয়। খবর পেয়ে হাপানিয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও সার ক্যাম্পে নিয়ে যায়।

স্থানীয়দের ভাষ্য, পরিবহনের সময় ট্রাকের চালকের কাছে থাকা কাগজপত্র নিয়ে সন্দেহ দেখা দিলে তারা ট্রাকটি আটকে দেন। ট্রাকে থাকা চালানে টিএসপি সার ও পরিমাণসহ বিভিন্ন তথ্য হাতে লেখা ছিল। তবে ওই চালানের তথ্যের সঙ্গে ট্রাকে থাকা সার, নির্ধারিত গন্তব্য এবং সংশ্লিষ্টদের দেওয়া তথ্যের অসঙ্গতি পাওয়া যায় বলে দাবি স্থানীয়দের।

আটক ৪৪০ বস্তা সার ভাংবাড়িয়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী মিনারুল ইসলামের বলে জানা গেছে।

এ বিষয়ে মিনারুল ইসলাম বলেন, ‌‘নওয়াপাড়া থেকে সারগুলো ট্রাকে করে আনা হচ্ছিল। ইউনিয়নের কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। এজন্য বাইরে থেকে সার সংগ্রহ করে আনা হচ্ছিল।’

তবে স্থানীয়দের অভিযোগ, মিনারুলের গোডাউনে আগেও অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি সার মজুতের ঘটনা ঘটেছে। এর আগে উপজেলা কৃষি অফিস তার গোডাউন থেকে বিপুল পরিমাণ সার উদ্ধার করেছিল বলেও দাবি তাদের। ওই গোডাউন থেকে জেলার বাইরে বিভিন্ন এলাকায় সার পাঠানো হয় বলে অভিযোগ রয়েছে।

আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, অভিযুক্ত মিনারুল ইসলাম, ট্রাকচালক এবং জব্দ করা সার পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হলে বিস্তারিত জানানো হবে।

হুসাইন মালিক/এসআর/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1156822
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World