অধ্যাপক ড. সাঈদ-উর রহমান মারা গেছেন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
লেখক, প্রাবন্ধিক, গবেষক, সংগঠক, বাংলা একাডেমির ফেলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাঈদ-উর রহমান ১৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে শোকবাণী দিয়েছে বাংলা একাডেমি। মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত ...

লেখক, প্রাবন্ধিক, গবেষক, সংগঠক, বাংলা একাডেমির ফেলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. সাঈদ-উর রহমান ১৩ সেপ্টেম্বর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

তাঁর মৃত্যুতে শোকবাণী দিয়েছে বাংলা একাডেমি। মহাপরিচালক মোহাম্মদ আজম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করা হয়।

বীর মুক্তিযোদ্ধা সাঈদ-উর রহমান গবেষণায় অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। গবেষণা ও লেখালিখির ক্ষেত্রে তিনি মুক্তিযুদ্ধের আদর্শের পাশাপাশি বৈষম্যহীন সমাজ, অসাম্প্রদায়িকতা ও আন্তর্জাতিকতাবোধ দ্বারা অনুপ্রাণিত হয়েছেন।

বাংলাদেশের আর্থসামাজিক-রাজনৈতিক ইতিহাস ও মার্কসবাদ প্রসঙ্গে তিনি আলোচনা-সমালোচনামূলক বহু প্রবন্ধ রচনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে: ‘পূর্ববাংলার রাজনীতি-সংস্কৃতি ও কবিতা’, ‘পূর্ববাংলার সাংস্কৃতিক আন্দোলন’, ‘মার্কস ও মার্কসবাদীদের সাহিত্যচিন্তা’, ‘অনিশ্চিত গন্তব্যে বাংলাদেশ’, ‘সাহিত্য সংস্কৃতির উদার প্রান্তরে’, ‘সামন্ত যুগে বাঙালী সংস্কৃতি ও কতিপয় প্রসঙ্গ’, ‘কালে-কালান্তরে’, ‘চারু মজুমদার ও অন্যান্য প্রসঙ্গ' ইত্যাদি।

অধ্যাপক ড. সাঈদ-উর রহমানের আত্মার শান্তি কামনা করছে বাংলা একাডেমি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছে প্রতিষ্ঠানটি।

এসইউ/এএসএম

Original Source
https://www.jagonews24.com/literature/article/1156858
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World