‘ক্ষমতা গ্রহণের ছয় মাসেও সরকার জনগণের প্রয়োজন মেটাতে পারছে না’

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতায় আসার ছয় মাসেও সরকার সাধারণ জনগণের প্রয়োজন মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো নিত্যপ্রয়োজনীয় বিষয়ে সরকার সফল হতে পারেনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও খুব ...

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেছেন, ক্ষমতায় আসার ছয় মাসেও সরকার সাধারণ জনগণের প্রয়োজন মেটাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। তেল, গ্যাস, বিদ্যুৎ, পানি ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মতো নিত্যপ্রয়োজনীয় বিষয়ে সরকার সফল হতে পারেনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতিও খুব খারাপ।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের চাষাঢ়া সলিমুল্লাহ সড়ক এলাকায় এ কার্যালয়ের উদ্বোধন করা হয়।

মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, রাতে একটি পরিবারে প্রবেশ করে পুরো পরিবারটিকে হত্যা করা হচ্ছে। পত্রিকা খুললেই দেখা যায়, আগের তুলনায় খুন-খারাবি বেড়েছে। ছিনতাই, ডাকাতি, রাহাজানি বেড়ে চলছে। কয়েকদিন আগে দেখলাম, ছাত্রদলের এক নেতা এয়ারপোর্টে প্রবাসী ভাইয়ের পরিবারের জন্য আনা স্বর্ণ ছিনতাই করে নিয়ে গেছে। আসলে দেশের সাধারণ জনগণের যে প্রয়োজন, সেটা সরকার মেটাতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির খুবই অবনতি হয়েছে। চাঁদাবাজি, দখলবাজিসহ খুবই বিশৃঙ্খল অবস্থা বিরাজ করছে। এর কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে অনেকগুলো দায়িত্ব দেওয়া হয়েছে। বিএনপিতে কি নেতার অভাব যে একই ব্যক্তিকে একাধিক দায়িত্ব দিতে হবে?

খেলাফত মজলিসের মহাসচিব আরও বলেন, এটা শেখ হাসিনার ফ্যাসিবাদের আলামত। শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন, তখন চার-পাঁচজন লোক দিয়ে সরকার পরিচালনা করতেন। একইভাবে তারেক রহমানও কয়েকজন লোক দিয়ে সরকার পরিচালনা করছেন। সরকার যদি যোগ্য লোককে যোগ্য দায়িত্ব না দেয়, তাহলে চরমভাবে ব্যর্থ হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মোহাম্মদ ফয়সাল, মহানগর সভাপতি মাওলানা মামুনুর রশিদ, সহসভাপতি খন্দকার আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. আল আমিন রাকিবসহ অন্যরা।

মোবাশ্বির শ্রাবণ/কেএইচকে

Original Source
https://www.jagonews24.com/country/news/1156854
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World