বক শিকার করায় ৭ দিনের কারাদণ্ড, জরিমানা ৫০ টাকা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
শেরপুরে বক শিকারের অপরাধে মো. রফিক (৪৫) নামের এক ব্যক্তিকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা সদরের সাপমারি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাস...

শেরপুরে বক শিকারের অপরাধে মো. রফিক (৪৫) নামের এক ব্যক্তিকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সকালে শেরপুর জেলা সদরের সাপমারি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত রফিক নকলা উপজেলার পিঁপড়াকান্দি গ্রামের বাসিন্দা।

শেরপুর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, ভোরে ফাঁদ পেতে বক শিকার করছিলেন রফিক। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে বক শিকারের একটি ফাঁদ ও একটি বকসহ রফিককে আটক করা হয়। পরে তাকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, প্রাণ প্রকৃতি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। বিচারকার্য শেষে আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মো. নাঈম ইসলাম/এসআর/এএসএম

Original Source
https://www.jagonews24.com/country/news/1156876
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World