ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল মিস্ত্রির

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
রাজধানী কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় অটোরিকশার গ্যারেজে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর শিকদার (৪১) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল ক...

রাজধানী কদমতলী থানাধীন পূর্ব জুরাইন এলাকায় অটোরিকশার গ্যারেজে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর শিকদার (৪১) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর শিকদারের ভাই সজল জানান, তার ভাই একজন ইলেকট্রিক মিস্ত্রি। সন্ধ্যার দিকে নিজের রিকশার গ্যারেজে ইলেকট্রিকের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে খবর পেয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জাহাঙ্গীর শিকদার মাদারীপুরের রাজৈর থানাধীন মৃত ইস্কান্দার শিকদারের ছেলে। বর্তমানে পূর্ব জুরাইনে পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর

Original Source
https://www.jagonews24.com/national/news/1156892
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World