বাদ পড়ে ঘরোয়া ক্রিকেটে সালমান আগার ট্রিপল সেঞ্চুরি

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। দ্বিতীয় টেস্টের পর বাদ দেওয়া হয় ৭ ক্রিকেটারকে। সেই তালিকায় ছিলেন সালমান আলী আগা। বাদ পড়ার কয়েক দিনের মধ্যেই ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন তিনি। আর ফিরেই ব্যাট হাতে দিয়েছেন দুর্দান্ত জবাব। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এ কিংসমেন একা...

ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজে ভরাডুবি হয়েছে পাকিস্তানের। দ্বিতীয় টেস্টের পর বাদ দেওয়া হয় ৭ ক্রিকেটারকে। সেই তালিকায় ছিলেন সালমান আলী আগা। বাদ পড়ার কয়েক দিনের মধ্যেই ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন তিনি।

আর ফিরেই ব্যাট হাতে দিয়েছেন দুর্দান্ত জবাব। প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-১-এ কিংসমেন একাডেমির হয়ে মার্কহোর আইটি সলিউশন্সের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি করেছেন তিনি।

ম্যাচের শুরুতে ৭২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে ছিল কিংসমেন। সেখান থেকে ব্যাট করতে নেমে প্রথম দিনেই সেঞ্চুরি পূর্ণ করেন সালমান। মোহাম্মদ সুলেমানের সঙ্গে গড়েন অবিচ্ছিন্ন ১৮৫ রানের জুটি। এরপর সেঞ্চুরিকে ডাবল এবং ডাবল সেঞ্চুরিকে ট্রিপলে রূপ দেন ৩২ বছর বয়সী এই ব্যাটার।

এই ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে সালমানের সর্বোচ্চ রান ছিল ১৬৯। ফলে একই ইনিংসে প্রথম ডাবল ও ট্রিপল সেঞ্চুরি পাওয়াটা তার ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন।

ইংল্যান্ড সফরে প্রথম টেস্টে পাকিস্তানকে নেতৃত্বও দিয়েছিলেন সালমান। কিন্তু হেডিংলিতে হারের পর দ্বিতীয় টেস্টে একাদশ থেকে বাদ পড়েন। এরপর তৃতীয় টেস্টের আগে সাত ক্রিকেটারের সঙ্গে তাকে দল থেকে ছেড়ে দেওয়া হয়।

এরপর ঘরোয়া ক্রিকেটে ফিরে এমন ইনিংস যেন সালমানের নীরব জবাব। তার স্ত্রীও ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘মূল জায়গায় ফিরে যেতে কোনো সমস্যা নেই।’ সেই কথারই যেন বাস্তব প্রতিফলন ঘটালেন সালমান।

আইএন

Original Source
https://www.jagonews24.com/sports/cricket/1156888
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World