মহাসড়কে মিছিল করায় স্বেচ্ছাসেবক-ছাত্রলীগের তিন নেতা গ্রেফতার

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সিরাজগঞ্জ শহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- নবগঠিত জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ-দপ্তর সম্পাদক ও শহরের কালিবাড়ী মহল্লার শেখ মামুনের ছেলে হেদ...

সিরাজগঞ্জ শহরে নিষিদ্ধ ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে শহরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- নবগঠিত জেলা স্বেচ্ছাসেবকলীগের উপ-দপ্তর সম্পাদক ও শহরের কালিবাড়ী মহল্লার শেখ মামুনের ছেলে হেদায়েতুল্লাহ টুকটুক, শহর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাঙ্গাবাড়ি মহল্লার লিটন শেখের ছেলে সোহান শেখ এবং শহর ছাত্রলীগের সহ-সভাপতি ও দিয়ার ধানগড়া মহল্লার আলমগীর হোসেনের ছেলে সাজ্জাদ হোসেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নাশকতার চেষ্টায় বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ মহাসড়কে একটি ঝটিকা মিছিল হয়। ওই মিছিলে তারা প্রত্যেকেই অংশ নিয়েছিলেন। আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।


এম এ মালেক/এফএ

Original Source
https://www.jagonews24.com/country/news/1156935
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World