মালদ্বীপে প্রবাসী সাংবাদিক মাহামুদুলকে সম্মাননা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
প্রবাসী সাংবাদিক ও জাগো নিউজের মালদ্বীপ প্রতিনিধি মোহাম্মদ মাহামুদুল হাসান কালামকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়, সাফল্য, সমস্যা, অধিকার ও কল্যাণমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়। মদিনা জামাত মালদ্বীপ শাখা...

প্রবাসী সাংবাদিক ও জাগো নিউজের মালদ্বীপ প্রতিনিধি মোহাম্মদ মাহামুদুল হাসান কালামকে সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়, সাফল্য, সমস্যা, অধিকার ও কল্যাণমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।

মদিনা জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে আয়োজিত ওয়াজ ও দোয়া মাহফিলে আনুষ্ঠানিকভাবে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সম্মাননা স্মারকটি তার হাতে তুলে দেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সভাপতি ফারুক হোসেন এবং মদিনা জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক ও সাংবাদিক আলামিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত আলহাজ হজরত মাওলানা মুহাম্মদ মহসিন কবীর ইউছুফী। তিনি ইসলামিক চিন্তাবিদ, মুফাসসিরে কুরআন এবং বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি ওয়ার্ল্ড ও দেশ টিভির ইসলামিক আলোচক। তিনি মদিনা জামাত কদমতলী শাহী দরবার শরীফের পীর।

সম্মাননা স্মারকে মোহাম্মদ মাহামুদুল হাসান কালামকে ‘প্রবাসী সাংবাদিক—মালদ্বীপ’ হিসেবে উল্লেখ করে তার সাংবাদিকতা এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে দীর্ঘদিনের কাজের প্রতি সম্মান জানানো হয়।

সম্মাননা গ্রহণের পর মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম বলেন, ‌‘এই সম্মাননা আমার জন্য আনন্দের পাশাপাশি দায়িত্বও বাড়িয়ে দিয়েছে। প্রবাসী বাংলাদেশিদের কথা, তাদের সাফল্য, অবদান ও বাস্তব সমস্যাগুলো আরও দায়িত্বশীলতার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব।’

তিনি সম্মাননা দেওয়ার জন্য মদিনা জামাত মালদ্বীপ শাখার আহ্বায়ক ও সাংবাদিক আলামিনসহ আয়োজক এবং সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

তিনি আরও বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের ইতিবাচক কর্মকাণ্ড ও সাফল্যের গল্প তুলে ধরা যেমন গর্বের, তেমনি তাদের ন্যায্য অধিকার, সমস্যা ও প্রত্যাশার কথাও দায়িত্বশীলভাবে তুলে ধরা গণমাধ্যমের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা ও দোয়া মাহফিলের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মাননা দেওয়া হয়।

মোহাম্মদ মাহামুদুল হাসান কালাম দীর্ঘদিন ধরে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। প্রবাসীদের জীবন, সাফল্য, সমস্যা ও সম্ভাবনার কথা গণমাধ্যমে তুলে ধরার পাশাপাশি তাদের কল্যাণ ও অধিকার সংশ্লিষ্ট বিষয়েও তিনি নিয়মিত কাজ করে আসছেন।

প্রাপ্ত সম্মাননাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা করার অনুপ্রেরণা হিসেবে দেখছেন তিনি।

এমআরএম

Original Source
https://www.jagonews24.com/probash/news/1156940
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World