থানায় পুলিশ কনস্টেবলের রাজকীয় বিদায়

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার পুলিশ সদস্য রওশন আলী। সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সার্বিক দিকনির্দেশনায় এই সংবর্ধনা দেন এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে থানা চত্বরে পুলিশ কনস্টেবল রওশ...

দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানার পুলিশ সদস্য রওশন আলী। সিরাজগঞ্জ পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর সার্বিক দিকনির্দেশনায় এই সংবর্ধনা দেন এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে থানা চত্বরে পুলিশ কনস্টেবল রওশন আলীর জন্য এই বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। পুলিশ সুপারের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার প্রদান করা হয়।

এসময় থানার ওসির গাড়িটি ফুল দিয়ে সাজিয়ে কর্মস্থল থেকে রওশন আলীর নিজ বাড়ি শাহজাদপুরে পৌঁছে দেওয়া হয়। এর আগে সহকর্মীরা ভালোবাসার সঙ্গে বিদায় দেন এই পুলিশ সদস্যকে। এসময় এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয়।

পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় ও ওসির এমন আয়োজনে আবেগাপ্লুত হয়ে পড়েন পুলিশ সদস্য রওশন আলী। তিনি অশ্রুসিক্ত কণ্ঠে বলেন, এই আয়োজন আমার কর্মজীবনের শেষে এক নতুন ইতিহাস তৈরি করেছে। আমি চাকরি জীবনে কখনো দায়িত্বে অবহেলা করিনি। এতদিন দেখে আসছি বড় বড় পুলিশ কর্মকর্তাদের ঢাকঢোল পিটিয়ে বিদায় দেওয়া হয়। কিন্তু একজন সাধারণ পুলিশ সদস্যকে এভাবে বিদায় জানাবে কল্পনাও করিনি। আমি ধন্য, আমি কৃতজ্ঞ।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন জাগো নিউজকে বলেন, রওশন আলী অত্যন্ত সরল প্রকৃতির মানুষ। তার সততা ও ন্যায়নিষ্ঠা নতুন প্রজন্মের পুলিশ সদস্যদের অনুপ্রাণিত করবে। এমন একজন সৎ সহকর্মীকে যথাযথ মর্যাদায় বিদায় দিতে পেরে আমরা নিজেরাও গর্বিত।


এম এ মালেক/এফএ

Original Source
https://www.jagonews24.com/country/news/1156939
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World