পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদককারবারীরা

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
গাজীপুরের টঙ্গীতে পাঁচ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। কিন্তু গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয় মাদক কারবারিরা। রেললাইনের পাথর কুড়িয়ে পুলিশের ওপর নিক্ষেপ করে তারা। এতে পুলিশ কনস্টেবল মাসুদ আহত হন। এসময় হাতকড়াসহ আসামি রাহুলকে ছি...

গাজীপুরের টঙ্গীতে পাঁচ মামলায় ওয়ারেন্টভুক্ত আসামিকে অভিযান চালিয়ে গ্রেফতার করে পুলিশ। কিন্তু গ্রেফতারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনিয়ে নেয় মাদক কারবারিরা।

রেললাইনের পাথর কুড়িয়ে পুলিশের ওপর নিক্ষেপ করে তারা। এতে পুলিশ কনস্টেবল মাসুদ আহত হন। এসময় হাতকড়াসহ আসামি রাহুলকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় পুলিশের ওপর হামলা করে আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর কেরানীরটেক মাদক বস্তি থেকে ‘মাদক সম্রাজ্ঞী’ রানী বেগমের ছেলে রাহুলকে গ্রেফতার করে টঙ্গী পূর্ব থানা পুলিশ। রাহুলের বিরুদ্ধে পাঁচটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর তাকে টঙ্গী রেলওয়ে স্টেশন হয়ে থানায় নেওয়ার পথে মাদক কারবারিরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় হামলাকারীরা রেললাইন থেকে পাথর তুলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে ছুড়তে থাকে। পাথরের আঘাতে কনস্টেবল মাসুদ গুরুতর আহত হন। একপর্যায়ে হামলাকারীরা পুলিশের কাছ থেকে হাতকড়াসহ রাহুলকে ছিনিয়ে নিয়ে যায়। পরে স্টেশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় হাতকড়াটি উদ্ধার করে পুলিশ। ছিনতাই হওয়া আসামিকে উদ্ধারে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ, তবে গ্রেফতার করা যায়নি।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, পাঁচটি গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেফতারের পর থানায় নিয়ে আসার সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে রেললাইনের পাথর ছুড়তে থাকে। এতে কনস্টেবল মাসুদ আহত হন এবং সেই সুযোগে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় তারা। আমরা আসামি ও পুলিশের ওপর আক্রমণকারীদের গ্রেফতারে চেষ্টা চালিয়ে যাচ্ছি৷

শিহাব খান/এফএ

Original Source
https://www.jagonews24.com/country/news/1156968
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World