ক্ষমতায় না যেতেই মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে জামায়াত

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে আয়োজিত কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে জামায়াত-শিবিরের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ক্ষমতায় যাওয়ার আগেই জামায়াত ‘মজলুম...

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিতে আয়োজিত কর্মসূচিতে হামলার অভিযোগ তুলে জামায়াত-শিবিরের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ‘ক্ষমতায় যাওয়ার আগেই জামায়াত ‘মজলুম থেকে জালিমে’ পরিণত হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহালের দাবিতে আয়োজিত কর্মসূচিতে ‘সচেতন গ্রাহক ফোরাম’ এর নামে (পাল্টা কর্মসূচির আয়োজন করে) জামায়াত শিবিরের পালিত সন্ত্রাসীরা হামলা করেছে।’

পোস্টে তিনি লেখেন, ‘চাকরি হারানো সংক্ষুব্ধ ব্যক্তিরা কি প্রতিবাদ জানাতে পারবে না? অন্তর্বর্তীকালীন সরকারের সময় এসকল লোকদের চাকরিচ্যুত করে ইসলামি ব্যাংককে জামায়াত-শিবিরের লোকদের পুনর্বাসন করা হয়েছে। কিন্তু ভুক্তভোগীরা চাকরি ফিরে পেতে প্রতিবাদ করলে জামায়াত শিবির হামলা চালাবে?’

তিনি লেখেন, ‘এই অধিকার তাদের কে দিলো? অতীতে দেখেছি, সরকারি দলের লোকজন বেপরোয়া হয়, কিন্তু এখন দেখছি প্রধান বিরোধীদল হয়েই জামায়াত শিবির বেপরোয়া হয়ে গেছে। ক্ষমতায় না যেতেই যারা মজলুম থেকে জালিমে পরিণত হয়েছে, তারা কখনো ক্ষমতায় গেলে দেশটাকে জামায়াতে জাহেলিয়াত বানাবে।’

এমআরএম

Original Source
https://www.jagonews24.com/politics/news/1156984
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World