শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্তের ঘটনায় বহিরাগত আটক

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামে এক বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস। রোববার (১৩ সেপ্...

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে এক নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে আনারুল মিয়া (২৭) নামে এক বহিরাগতকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা। অভিযুক্তকে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিস।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিচার্স কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, টিউশন শেষে হেঁটে হলে ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ে আনারুল তাকে অনুসরণ করছিলেন। একপর্যায়ে মোটরসাইকেল থামিয়ে তার মোবাইল নম্বর চান এবং বন্ধুত্বের প্রস্তাব দেন। এ সময় তাকে বিভিন্ন অশালীন কথাও বলা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষার্থী।

এদিকে ঘটনার বিষয়টি নিজের বন্ধুদের ফোন করে জানান ওই শিক্ষার্থী। সহপাঠীরা জানান, খবর পেয়ে তারা মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পান নিরাপত্তাকর্মীরা ওই বাইকারকে ধরে রেখেছেন। পরে তাকে প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়।

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মী শোয়াইবুর রহমান বলেন, আমরা টিচার্স কোয়ার্টারের সামনে তাকে আটক করি। পরে সেখানে আরও অনেক শিক্ষার্থী আসেন। এরপর তাকে প্রক্টর অফিসে নিয়ে যাওয়া হয়।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান বলেন, আমরা অভিযুক্তকে পুলিশের কাছে দিয়েছি। দেশের আইন অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগীকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। তার নিরাপত্তার বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে দেখব।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ক্যাম্পাসের কয়েকটি সড়কে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকা এবং রাত ১১টার পর অটোরিকশা চলাচল না করায় রাতে যাতায়াতে নিরাপত্তাঝুঁকি তৈরি হচ্ছে।

এসএইচ জাহিদ/কেজে/জেআইএম

Original Source
https://www.jagonews24.com/campus/news/1156986
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World