বসন্ত বাতাসে বন্ডাই ঘুড়ির উৎসবে
সেপ্টেম্বর থেকে নভেম্বর অস্ট্রেলিয়াতে বসন্ত কাল। শীতের আমেজ সরিয়ে প্রকৃতি জেগে উঠে নতুন কলরবে। বইতে থাকে হুমায়ূন আহমেদ'র ভাষায় বসন্তের লিলুয়া বাতাস।
চলছে ঘুড়ির বিকিকিনি
আর এই বাতাসে ঘুড়ি ওড়ানোর জন্য প্রতিবছর সিডনির ওয়েভারলি কাউন্সিলএবং অস্ট্রেলিয়ান কাইটফ্লায়ার্স সোসাইটি এর তত্ত্বাবধানে আয়োজন করা হয় ‘ফেস্টিভ্যাল অব উইন্ডস’।
অক্টপাস আর সাপের সাথে পাল্লা দিয়ে উড়ছে পঙ্খিরাজ
প্রতি বছর সেপ্টেম্বর মাসের দ্বিতীয় রবিবারে সিডনির আইকনিক বন্ডাই সৈকতে এই উৎসবটি অনুষ্ঠিত হয়। এ বছর এটি অনুষ্ঠিত হয়েছিল গত ১৩ সেপ্টেম্বর, ২০২৬ রবিবার।
হাওয়ায় উড়ছে হৃদয় আকৃতির ঘুড়ি
সকাল ১০:৩০ থেকে শুরু হয়ে চলে বিকেল ৪:০০ পর্যন্ত। যদিও দর্শনার্থীরা ছিলেন সন্ধ্যা পর্যন্ত। আমরা প্রতিবছর সপরিবারে এই বর্ণিল আয়োজন দেখতে যায়।
বন্ডাই সৈকত ভ্রমণপিপাসুদের সবসময়ই টানে
বন্ডাই সৈকতের নীল আকাশ রঙিন হয়ে উঠে বিভিন্ন আকৃতির এবং রঙের ঘুরিতে। আসুন ছবিতে ছবিতে দেখে নেয়া যাক এ বছরের ঘুড়ি উৎসব।
এমআরএম

