মূল সড়ক থেকে ব্যাটারিচালিত রিকশা ডাম্পিং, চালকদের সতর্ক করলো পুলিশ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ডাম্পিং করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। সড়কে যান চলাচল স্বাভাবিক ও শৃঙ্খলা বজায় রাখতে দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে কুড়িল...

রাজধানীর কুড়িল চৌরাস্তা এলাকা থেকে ব্যাটারিচালিত অটোরিকশা ডাম্পিং করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক গুলশান বিভাগ। সড়কে যান চলাচল স্বাভাবিক ও শৃঙ্খলা বজায় রাখতে দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ট্রাফিক গুলশান বিভাগের উদ্যোগে কুড়িল চৌরাস্তা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

গুলশান ট্রাফিক পুলিশ জানায়, ব্যাটারিচালিত অটোরিকশাগুলো প্রধান সড়কে চলাচলের কারণে যান চলাচলে বিঘ্ন ও যানজটের সৃষ্টি হচ্ছে। এ কারণে প্রধান সড়কে এসব অটোরিকশা চলাচল না করার বিষয়ে চালকদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।এ সময় চালকদের সচেতনতামূলক ব্রিফিংয়ের মাধ্যমে ভবিষ্যতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে প্রধান সড়কে প্রবেশ না করার জন্য সতর্ক করা হয়।

ট্রাফিক গুলশান বিভাগ আরও জানিয়েছে, সড়কে যানজট নিরসন এবং নিরাপদ ও সুশৃঙ্খল যান চলাচল নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

টিটি/জেএইচ

Original Source
https://www.jagonews24.com/national/news/1157004
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in Crime