বিদেশফেরত যাত্রী রেখে চলে গেল হানিফের বাস, ৯৯৯ এ উদ্ধার পাসপোর্ট-লাগেজ

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ওয়াশরুমে যাওয়ার পর সৌদিপ্রবাসী এক যাত্রীকে ফেলে চলে যায় হানিফ পরিবহনের একটি বাস। তবে ওই যাত্রীর দুটি পাসপোর্ট, বিমানের টিকিট ও বিদেশ থেকে আনা মালামালসহ লাগেজ বাসটিতে থাকায় বিপাকে পড়েন তিনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ বাসটি থামিয়ে তার মালামাল উদ্ধার করে। রোববার...

ওয়াশরুমে যাওয়ার পর সৌদিপ্রবাসী এক যাত্রীকে ফেলে চলে যায় হানিফ পরিবহনের একটি বাস। তবে ওই যাত্রীর দুটি পাসপোর্ট, বিমানের টিকিট ও বিদেশ থেকে আনা মালামালসহ লাগেজ বাসটিতে থাকায় বিপাকে পড়েন তিনি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ বাসটি থামিয়ে তার মালামাল উদ্ধার করে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে দিনাজপুরের বীরগঞ্জ থানার দশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

জাতীয় জরুরি সে-৯৯৯ এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, সৌদিপ্রবাসী মোজাম্মেল ঢাকার বিমানবন্দরে নামার পর আব্দুল্লাপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন। পথে দিনাজপুরের দশমাইল এলাকায় যাত্রী নেওয়ার জন্য বাসটি থামলে তিনি সুপারভাইজারকে জানিয়ে ওয়াশরুমে যান।

পরে ওয়াশরুম থেকে ফিরে এসে মোজাম্মেল দেখতে পান, তাকে রেখেই বাসটি চলে গেছে। তার দুটি পাসপোর্ট, একটি বিমানের টিকিট এবং বিদেশ থেকে আনা মালামালসহ লাগেজ বাসটির ভেতরে রয়ে যায়।

পরে তিনি ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। কলটি রিসিভ করেন ৯৯৯ কলটেকার কনস্টেবল মো. রুহুল আমিন। বিষয়টি দ্রুত সমাধানের জন্য দিনাজপুরের বীরগঞ্জ থানাকে জানানো হয়। উদ্ধার তৎপরতা তদারক ও সমন্বয় করেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল মান্নান।

খবর পেয়ে বীরগঞ্জ থানার একটি টহল দল শহীদ মিনার মোড়ে চলন্ত বাসটি থামায়। পরে বাস থেকে মোজাম্মেলের দুটি পাসপোর্ট, লাগেজসহ অন্যান্য মালামাল উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

পরে মোজাম্মেল থানায় উপস্থিত হলে উদ্ধার করা পাসপোর্ট, লাগেজ ও অন্যান্য মালামাল তার কাছে বুঝিয়ে দেওয়া হয়।

টিটি/এমআইএইচএস/

Original Source
https://www.jagonews24.com/national/news/1157023
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World