৮০-৮১ সালে কেমন ছিলেন দিলারা জামান? ৪০ বছর আগের ছবি প্রকাশ্যে

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আশির দশকের স্মৃতিচারণে মেতেছেন অনেকেই। পুরোনো দিনের ছবি প্রকাশ করে ফিরে যাচ্ছেন সেই সময়ের নানা স্মৃতিতে। এবার সেই স্রোতে যোগ দিলেন প্রবীণ অভিনেত্রী দিলারা জামানও। তবে কোনো এআই ছবি নয়, নিজের পুরোনো একটি ছবি প্রকাশ করেছেন তিনি। জানালেন, ছবিটি আশির দশকের শ...

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আশির দশকের স্মৃতিচারণে মেতেছেন অনেকেই। পুরোনো দিনের ছবি প্রকাশ করে ফিরে যাচ্ছেন সেই সময়ের নানা স্মৃতিতে। এবার সেই স্রোতে যোগ দিলেন প্রবীণ অভিনেত্রী দিলারা জামানও।

তবে কোনো এআই ছবি নয়, নিজের পুরোনো একটি ছবি প্রকাশ করেছেন তিনি। জানালেন, ছবিটি আশির দশকের শুরুর দিকে তোলা।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করে দিলারা জামান লিখেছেন, ‘সবাই দেখছি ৮০ দশকের ছবি দিচ্ছে। এটা আমার ৮০ বা ৮১ সালে তোলা ছবি চট্টগ্রামে।’

ছবিটি প্রকাশের পর অভিনেত্রীর ভক্ত ও অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নস্টালজিয়া। ছবিতে দিলারা জামানকে দেখা গেছে আশির দশকের শুরুর সময়ের সাজ ও উপস্থিতিতে। সময়ের ব্যবধানে সেই পুরোনো ছবি যেন ফিরিয়ে এনেছে তারুণ্যের দিনের স্মৃতি।

দিলারা জামান বাংলাদেশের অভিনয়জগতের অন্যতম পরিচিত মুখ। দীর্ঘ অভিনয়জীবনে মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অসংখ্য চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে তার সাবলীল অভিনয় ও স্বতন্ত্র ব্যক্তিত্ব তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

তার প্রকাশ করা ছবিটি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আগ্রহ দেখা গেছে। পুরোনো দিনের তারকারা যখন একের পর এক আশির দশকের ছবি প্রকাশ করছেন, তখন দিলারা জামানের এই ছবিও সেই নস্টালজিয়ার সঙ্গে নতুন করে যুক্ত হলো।

চট্টগ্রামে তোলা প্রায় চার দশকের পুরোনো ছবিটি শুধু একটি স্থিরচিত্র নয়, বরং অভিনেত্রীর জীবনের একটি সময়ের স্মৃতিচিহ্ন। নিজের হাতে সেই স্মৃতি সামনে এনে দিলারা জামান যেন ভক্তদেরও ফিরিয়ে নিলেন আশির দশকের সেই দিনগুলোতে।

 

এলআইএ

Original Source
https://www.jagonews24.com/entertainment/news/1157034
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World