বিভাগে ভালো ফলাফল করে ডিনস অ্যাওয়ার্ড পেলেন ডাকসুর মহিউদ্দিন খান

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস  মো. মহিউদ্দিন খান। লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার পেয়েছেন। সোমবার (১৪ সেপ্...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) এজিএস  মো. মহিউদ্দিন খান। লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে তিনি এ পুরস্কার পেয়েছেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অডিটোরিয়ামে সামাজিক বিজ্ঞান অনুষদের ২০২১, ২০২২ ও ২০২৩ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শিক্ষার্থীদের ডিনস অ্যাওয়ার্ড এবং অনুষদের শিক্ষকদের নির্বাচিত সেরা গ্রন্থ ও নিবন্ধের পুরস্কার প্রদান অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন বিভাগ থেকে সর্বোচ্চ ফল অর্জনের স্বীকৃতি হিসেবে মহিউদ্দিন খানকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়।

এদিকে মহিউদ্দিন খানকে অভিনন্দন জানিয়েছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এক বার্তায় তিনি বলেন, স্নাতক ও স্নাতকোত্তর উভয় পর্যায়েই প্রথম শ্রেণিতে প্রথম হয়ে ডিনস অ্যাওয়ার্ড অর্জন করায় মহিউদ্দিন খানকে আন্তরিক অভিনন্দন জানাই।

সাদিক কায়েম বলেন, মহিউদ্দিন খানের মেধা, নেতৃত্ব ও দায়িত্বশীলতার সমন্বয় ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে কাজে লাগুক।

দেশ ও জাতির কল্যাণে তার মেধা, যোগ্যতা ও নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এ প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এম. জাহাঙ্গীর আলম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান।

মহিউদ্দিন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী। অনার্সে ৪.০০-এর মধ্যে ৩.৯৩ সিজিপিএ পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম হন তিনি। পরে মাস্টার্সের প্রথম সেমিস্টারে ৪.০০-এর মধ্যে ৪.০০ সিজিপিএ অর্জন করেন।

আরটি/বিএ

Original Source
https://www.jagonews24.com/education/news/1157048
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World