ডাকসু থেকে শেখ মুজিবের ছবি সরানো ইতিহাস বিকৃতির চেষ্টা: ছাত্র ইউনিয়ন

Direct Source Verification: This story is aggregated from Jago News 24 (jagonews24.com). Full reporting rights and copyright belong to the primary publisher.
ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সংযোজন এবং শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি এ ঘটনাকে ইতিহাস বিকৃতির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের ছবি পুনর্বহালের দাবি জানিয়েছে। সোমবার (১৪ সেপ্ট...

ডাকসু সংগ্রহশালায় মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সংযোজন এবং শেখ মুজিবুর রহমানের ছবি অপসারণের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সংগঠনটি এ ঘটনাকে ইতিহাস বিকৃতির প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের ছবি পুনর্বহালের দাবি জানিয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ধর্মের ভিত্তিতে গঠিত পাকিস্তান রাষ্ট্রের জনক মুহাম্মদ আলী জিন্নাহ তৎকালীন পূর্ব পাকিস্তানের বাংলা ভাষাভাষী জনগণের ওপর উর্দু ভাষা চাপিয়ে দিতে চেয়েছিলেন। ১৯৪৮ সালের ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে তিনি উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার কথা বলেছিলেন। এর প্রতিবাদে তৎকালীন পাকিস্তানের বাংলা ভাষাভাষী জনগণ আন্দোলন গড়ে তোলে এবং রক্তের বিনিময়ে বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠা করে।

ছাত্র ইউনিয়নের নেতারা দাবি করেন, বাঙালিদের ওপর নিপীড়নের বীজ বপনকারী হিসেবে যাকে তারা উল্লেখ করছেন, তার ছবি ডাকসুর সংগ্রহশালায় স্থান দেওয়ার মধ্য দিয়ে বাঙালির মুক্তিসংগ্রামের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে।

অন্যদিকে শেখ মুজিবুর রহমানের বিষয়ে তারা বলেন, স্বাধীনতা-পরবর্তী সময়ে তার শাসনামল নিয়ে নির্মোহ পর্যালোচনা হতে পারে। তবে স্বাধীনতার ইতিহাস থেকে তাকে জোর করে মুছে ফেলার চেষ্টা ইতিহাস বিকৃতির শামিল।

বিবৃতিতে ডাকসুর নেতৃত্ব নিয়েও সমালোচনা করেন ছাত্র ইউনিয়নের নেতারা। তারা ডাকসুর বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ইতিহাস বিকৃতির চেষ্টা করার অভিযোগ তোলেন।

এ অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে অবিলম্বে মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ এবং শেখ মুজিবুর রহমানের ছবি পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

দাবি বাস্তবায়ন না হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আরটি/এমআইএইচএস

Original Source
https://www.jagonews24.com/politics/news/1157055
Visit Jago News 24 ↗
SHARE STORY:
𝕏 f in

Related Coverage in World